এইচএসসিও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ

রেকর্ড ভঙ্গ করে ২৮৬৭১ জিপিএ-৫

0১০ বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ২৮ ভাগ 0 সামছুল আরেফীন : এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসা ব্যবস্থাপনা) পরীক্ষায় ১০ বোর্ডে পাসের হার শতকরা ৭৪ দশমিক ২৮ ভাগ। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে অতীতের সকল রেকর্ড ভংগ হয়েছে এবার। এবার পেয়েছে ২৮ হাজার ৬৭১ জন। যা গতবার ছিল ২০ হাজার ১৩৬ জন। পাসের হারের দিক থেকে বরাবরের মতোই সবচেয়ে ভালো করেছে মাদরাসা বোর্ড, তাদের পাসের হার ৮৬ দশমিক ৫৫ শতাংশ। এরপর রয়েছে কারিগরী শিক্ষা বোর্ড। তুলনামূলকভাবে রাজশাহী বোর্ড এবার ভালো করলেও চট্টগ্রাম ও যশোর বোর্ড খারাপ করেছে। জিপিএ-৫ সবচেয়ে বেশী পেয়েছে ঢাকা বোর্ডে ১১ হাজার ২০ জন। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার ফলাফল প্রকাশ করা হলো। পাসের হার বাড়াতে গিয়ে বিভ্রান্তিকর তথ্য দিতে গিয়ে নজীরবিহীনভাবে ফল প্রকাশে এক ঘণ্টা বিলম্বিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রণালয়ে ... পুরো খবর

প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর

দেশের কল্যাণে শিক্ষিত জাতি গড়ে তোলার আহবান

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের এ বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাসমূহের ফলাফল হস্তান্তর করা হয়েছে। সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব ফলাফল হস্তান্তর ... পুরো খবর

মুজাহিদ ও সাঈদী আবারো ৩দিনের রিমান্ডে

সরকার ইসলামী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে ধৈর্য্যের সাথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে -মুজাহিদ

মিয়া হোসেন ও রায়হান মোর্শেদ : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ১৬ দিনের রিমান্ড শেষ না হতেই নতুন করে দু‘জনের বিরুদ্ধে পৃথক দু‘টি সাজানো মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। নতুন মামলায় মুজাহিদকে আরো ৩দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আর মাওলানা সাঈদীর বিরুদ্ধে নতুন ... পুরো খবর

ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিল বিভাগেও বৈধ

ম খা আলমগীরের সংসদ সদস্যপদ বাতিল

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরের নবম জাতীয় সংসদে অংশগ্রহণের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া সিদ্ধান্ত বৈধ ঘোষণা করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ইসি কর্তৃক তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে তার আবেদন খারিজ হয়ে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহম্মদ ফজলুল করিমের ... পুরো খবর

জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশ-বিক্ষোভ

জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনের পথ স্তব্ধ করা যাবে না -অধ্যাপক মুজিব

স্টাফ রিপোর্টার : জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ আওয়ামী লীগ মহাজোট সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে এবং জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, ... পুরো খবর

নিজামী মুজাহিদ ও সাঈদীকে সুপ্রিমকোর্টের

নির্দেশনা অনুয়ায়ী রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে রিমান্ডে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের পক্ষে রিমান্ড বাতিলের জন্য দায়ের করা আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের কতিপয় নির্দেশনা অনুসারে জিজ্ঞাসাবাদের এই ... পুরো খবর

ক্যানবেরার বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি

অবিলম্বে জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবি অস্ট্রেলিয়ান বাংলাদেশ ফোরামের

বাংলাদেশে বর্তমান মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, গণগ্রেফতার ও রিমান্ডের নামে জামায়াত নেতাদের ওপর জুলুম নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকান্ড, স্বাধীন বিচার ব্যবস্থায় নগ্ন হস্তক্ষেপ, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, জাতীয় নেতাদের ওপর পুলিশী নির্যাতন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পাঁচ নেতার গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে ... পুরো খবর

খুলনায় পাউবোর দেড় কোটি টাকার টেন্ডার হাতিয়ে নিয়েছেন আওয়ামী সমর্থিত এক ঠিকাদার

খুলনা অফিস : পানি উন্নয়ন বোর্ডের ডিজেল অয়েল সরবরাহ ও পরিবহন কাজের ১ কোটি ৫০ লাখ টাকার টেন্ডার হাতিয়ে নিয়েছেন আওয়ামী সমর্থিত এক ঠিকাদার। দরপত্র আহবানের পরে ১১টি সিডিউল বিক্রি হলেও গতকাল বৃহস্পতিবার সিডিউল জমা দেয়ার শেষ দিনে মাত্র দুটি সিডিউল জমা পড়ে। সাধারণ ঠিকাদাররা অভিযোগ করেছে সিডিউল জমা দেয়ার দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ... পুরো খবর