বাংলাদেশ সবসময় সৎপ্রতিবেশীসুলভ আস্থা স্থাপন করেছে ভারতের উপর\ প্রতিবারই হয়েছে প্রতারিত

বন্দর-ট্রানজিট-করিডোর-ট্রান্সশিপমেন্ট-বিদ্যুৎ-খনি অবকাঠামো দিয়ে আবারও বাংলাদেশের প্রাপ্তি শূন্য

ফতেহ আলী টিপু : বাংলাদেশ তার অভ্যুদয়ের সূচনাপর্ব থেকেই বৃহৎ প্রতিবেশী ভারতকে সৎপ্রতিবেশী হিসেবে আস্থায় আনার চেষ্টা করে আসছে এবং ভারতের কাছ থেকেও যুগপৎভাবে সৎপ্রতিবেশীসুলভ আচরণ প্রাপ্তির মাধ্যমে আশ্বস্ত হতে চেয়েছে। কেবল ঐতিহাসিক কার্যকারণ ও ভৌগোলিক নৈকট্যের জন্যেই নয়। স্বাধীনতা-উত্তরকালে ভারতের প্রতি কৃতজ্ঞতায়, বন্ধুত্বে, সহযোগিতায় মুক্তমনের মুজিব সরকার একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার প্রতিদান হিসেবেও ভারতকে রাষ্ট্রাচারের বৃত্তের বাইরে গিয়ে বিপুল বিনিময় প্রদান করেছেন। কূটনৈতিক বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষক মহল তাই স্বাধীনতা-পরবর্তী সাড়ে তিন বছরের আওয়ামী লীগ সরকারের আমলকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ‘স্বর্ণযুগ' হিসেবে অভিহিত করে থাকেন। কিন্তু ট্রাজেডি হচ্ছে, ভারতের প্রতি আপাদমস্তক বন্ধুপ্রবণ ও সহযোগিতায় উদার তদানীন্তন আওয়ামী ... পুরো খবর

মুক্তিযোদ্ধা যাদুঘরের আলোচনা সভায় বক্তারা

মৌলবাদ উৎখাত করতে হলে জামায়াতকে সমূলে বিনাশ করতে হবে

0চারদলীয় জোটের ক্ষমতায় আসার পথ বন্ধ করতে হবে0 সংগ্রাম ডেস্ক : মৌলবাদকে উৎখাত করতে হলে জামায়াতকে সমূলে বিনাশ করতে হবে। জামায়াত যতদিন এদেশের মাটিতে থাকবে ততদিন মৌলবাদ থাকবে। গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধা যাদুঘরে অনুষ্ঠিত সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের আলোচনা সভায় সাবেক সেনাপ্রধান লেঃ জেনারেল হারুন-উর-রশিদ একথা বলেন। সভায় ডেপুটি স্পিকার মোঃ শওকত আলীসহ অন্যান্য ... পুরো খবর

বাজারে আগুন\ ক্রেতারা দিশেহারা

রমযান আসার আগেই দ্রব্যমূল্য বাড়ছে লাগামহীনভাবে

স্টাফ রিপোর্টার: আসছে পবিত্র মাহে রমযান। তার আগেই লাগামহীনভাবে বাড়ছে দ্রব্যমূল্য। এমনিতেই দ্রব্যমূল্যের কষাঘাতে দিশেহারা মানুষ। রমযানকে সামনে রেখে আবার নতুন করে চাল, তেল, পেঁয়াজসহ সকল পণ্যের দাম হু হু করে বাড়ছে। বাজারে আগুন। কাঁচা শাকসবজির দামও কয়েক দফা বৃদ্ধি পেয়েছে। সবজির দাম কেজি প্রতি ৩ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মাছ গোসতের বাজারও অস্থিতিশীল। ডিমের দামও ... পুরো খবর

কয়েকটি পত্রিকা মিথ্যা সংবাদ ছেপে রাজনীতিবিদদের চরিত্র হনন করছে

সরকার স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে গুম খুন নির্যাতনের সংস্কৃতি ফিরিয়ে এনেছে

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি বলেছেন, কয়েকটি পত্রিকা রিমান্ডে স্বীকারোক্তির নামে মিথ্যা সংবাদ পরিবেশন করে শীর্ষ রাজনীতিবিদদের চরিত্র হননের চেষ্টা করছে। বিগত ১/১১ এর মইন-ফখরুদ্দীনের অবৈধ সরকারও একইভাবে রাজনীতিবিদদের রিমান্ডে নিয়ে পত্রিকার মাধ্যমে সিন্ডিকেটেড মিথ্যা সংবাদ ছেপে চরিত্র হনন করেছিল। বর্তমান ... পুরো খবর

চট্টগ্রাম নগর জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গণগ্রেফতার, পুলিশী হয়রানি ও হামলা-মামলা বন্ধ করুন অবিলম্বে গ্রেফতারকৃত ৫ শীর্ষ নেতাসহ সকলের মুক্তি দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ খাইরুল বাশার বলেছেন, সরকার ১৯ মাসেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণের জানমালের নিরাপত্তা, আইন-শৃক্মখলা পরিস্থিতির চরম অবনতি, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ নিত্য সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন-জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। গ্রেফতার, হয়রানি, জুলুম, নির্যাতন ও ... পুরো খবর

পানি বৃদ্ধি ও স্রোতের প্রচন্ড তোড়

ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়তউল্লাহ সেতুর নির্মাণাধীন রক্ষা বাঁধের ৩টি স্থানে ভয়াবহ ভাঙ্গন

মোস্তাফিজুর রহমান শিবচর (মাদারীপুর) থেকে : আড়িয়ালখা নদে পানি বৃদ্ধি ও স্রোতের তোড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের নির্মাণাধীন সেতু রক্ষা স্থায়ী বাঁধের ৩টি স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে গুরুত্বপূর্ণ এই সেতুটিসহ ঢাকা-খুলনা মহাসড়ক ও বিস্তীর্ণ এলাকা ... পুরো খবর

বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

হত্যা ও সন্ত্রাসের রাজনীতিতে জামায়াতে ইসলামী বিশ্বাস করে না -তাসনীম আলম

গোয়েন্দা পুলিশ সূত্রের বরাত দিয়ে জেএমবির প্রধান গ্রেফতারকৃত মাওলানা সাইদুর রহমানের পুলিশের কাছে প্রদত্ত জবানবন্দির উদ্ধৃতি দিয়ে দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, সমকাল, আমাদের সময়সহ কয়েকটি পত্রিকায় গতকাল শুক্রবার প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামী এবং এর নেতৃবৃন্দের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ... পুরো খবর