'৭২ সংবিধানে ফিরে যাওয়ার সরকারি উদ্যোগ

সংবিধান শাসনব্যবস্থা ও জাতিকে শেষহীন বিতর্ক ও বিভক্তির মধ্যে ঠেলে দেয়া হচ্ছে

0ধর্মভিত্তিক রাজনীতির বিলুপ্তি বাংলাদেশের স্বাধীনতা-স্বাতন্ত্রের বুনিয়াদকে ধ্বংস করতে পারে0 এ. বি. সিদ্দিক : বর্তমান সরকারের ৭২ সালের সংবিধানে ফিরে যাবার বিষয়টি রাজনৈতিক হিংসা, অযৌক্তিক জেদ এবং চরম অগণতান্ত্রিক মনোভাবের প্রকাশ শুধু নয়, প্রতিবেশী ভারত বাংলাদেশকে ৩৮ বছর পিছিয়ে দেয়াসহ বাংলাদেশের শাসন ব্যবস্থা ও গণতন্ত্রকে শেষহীন এক বিতর্ক ও বিভক্তির মধ্যে ঠেলে দিতে চায়। ৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার অর্থ শেখ মুজিব আমলের তিনটি সংশোধনীসহ চৌদ্দটি সংশোধনী বাতিল হয়ে যাওয়া, যার সাথে হাজারো আইন, সিদ্ধান্তের বাস্তবায়ন জড়িত। সংবিধান প্রশ্নে এমন পেছনে সরে যাওয়ার নজীর পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে নেই। মূলত ধর্মভিত্তিক রাজনীতি বাতিল করা এবং সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষতাকে ফিরিয়ে আনার জন্যেই সংবিধান নিয়ে এত বড় অনাচার করা হচ্ছে। আর এটা ভারতেরই এজেন্ডা। ... পুরো খবর

এমবেডেড সাংবাদিকতা এখন বেপরোয়া

ইসলামী ও জাতীয়তাবাদী রাজনীতি ওদের টার্গেট

0 যারা জঙ্গীদের দমন করল তাদের জঙ্গী সাজানো হাস্যকর0 আসিফ আরসালান : সরকারের মন্ত্রী ও সরকারি দলের লোকদের কথাবার্তা প্রমাণ করছে জামায়াতে ইসলামীকে কাজ করতে না দেয়া এবং জামায়াত নেতৃবৃন্দকে নিষ্ক্রিয় করাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে চারদলীয় জোটকে আর কখনও ক্ষমতায় আসতে না দেয়ার লক্ষ্য তারা অর্জন করতে চায়। ইতিমধ্যে বিএনপি'র উপরও চারদিক থেকে আঘাত হানা হচ্ছে। জামায়াতকে দুর্বল করতে ... পুরো খবর

উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে মাওলানা নিজামীকে আরো পাঁচ দিনের রিমান্ডের আদেশ

স্টাফ রিপোর্টার : উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে পল্লবী থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। একই সাথে আদালত রিমান্ড বাতিলের আবেদন না মঞ্জুর করে। এ নিয়ে মাওলানা নিজামীর ২১ দিন রিমান্ড হলো। ইতোমধ্যে তাকে ১৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাওলানা ... পুরো খবর

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ

সরকারের জুলুম-নির্যাতন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বোচ্চার হতে দেশপ্রেমিক দল ও দেশবাসীর প্রতি আহবান

0 রিমান্ডে নিয়ে জুলুম-নির্যাতন চালিয়ে মানবাধিকার লংঘন করা হচ্ছে 0 0 নিরীহ ও শান্তিপ্রিয় লোকেরা আদালত প্রাঙ্গণে নাজেহাল হচ্ছে0 0 সরকার দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে0 জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠক গতকাল শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারের জুলুম-নির্যাতন ও ... পুরো খবর

স্বেচ্ছাসেবক দলের সমাবেশে দেলোয়ার

কখনোই ৭২'র সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয়\ এটা আ'লীগের কুমতলবের অংশ

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, কুমতলবের অংশ হিসেবেই আ'লীগ সরকার ৭২'-এর সংবিধানে ফিরে যেতে চাইছে। তিনি বলেন, কখনোই ৭২'র সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয়। কারণ যখন সংবিধান সংশোধন করা হয় তখন আপনারাও উপস্থিত ছিলেন। এছাড়া আপনারাও (আ'লীগ) অনেক কিছু সংশোধন করেছেন, সংবিধান সংশোধন করেই তত্ত্বাবধায়ক সরকারের কর্মকান্ডকে বৈধতা দিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর ... পুরো খবর

নাগরিক ফোরামের গোলটেবিল বৈঠক

নাৎসী বাহিনীর মত অত্যাচার নির্যাতন চালাচ্ছে সরকার -এম কে আনোয়ার

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার এমপি বলেছেন, সরকার দেশে নাৎসী বাহিনীর মত অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি : বিপর্যস্ত মানবতা ও গণতন্ত্র' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদের ... পুরো খবর

সহযোগীসহ উলফা নেতা মেজর রঞ্জন গ্রেফতার\ অস্ত্র গ্রেনেড উদ্ধার

স্টাফ রিপোর্টার : ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষস্থানীয় এক নেতা ও তার সহযোগীকে ভৈরবে গ্রেফতর করেছে র্যা ব। শুক্রবার ভোর রাতে কিশোরগঞ্জের ভৈরবে লক্ষীপুর এলাকা থেকে উলফার শীর্ষস্থানীয় নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে গ্রেফতার করা হয়। র্যা বের গোয়েন্দা শাখা শনিবার ভোর সাড়ে ৪টার দিকে র্যারব-৯ এর ... পুরো খবর

শীর্ষ নেতৃবৃন্দসহ সকল কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি কামনা

সারাদেশে পথশিশুদের মাঝে ছাত্রশিবিরের খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার : মিথ্যা সাজানো মামলায় গ্রেফতার রিমান্ডের নামে নির্যাতন সভা সমাবেশে বাধাদান হামলা নির্যাতনের প্রতিবাদে শীর্ষ নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীর মুক্তি কামনায় গতকাল ইসলামী ছাত্রশিবির পথশিশুদের মাঝে সারাদেশে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করে। এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ সমাধানে ব্যর্থ সরকার নিজেদের অক্ষমতা ঢাকা দেয়ার জন্যই রাজনৈতিক ... পুরো খবর