২৬ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হাইকোর্টের দু'বিচারপতির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

স্টাফ রিপোর্টার : যৃদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য পদে হাইকোর্ট বিভাগের দু'বিচারপতির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আংশিক শুনানি শেষে সরকারের সময়ের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৬ জুলাই পর্যন্ত এই রিট আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে। গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রিট আবেদনের ওপর আংশিক শুনানি শুরু হয়। রিট আবেদনে ‘হাইকোর্ট বিভাগের দু'বিচারপতি কোন ক্ষমতাবলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য পদে অধিষ্ঠিত রয়েছেন' তা জানতে চেয়ে রুলনিশি জারির আবেদন করা হয়েছে। জনস্বার্থে সংবিধানের ১০২(২)(খ)(আ) অনুচ্ছেদের আওতায় সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহসভাপতি এডভোকেট নওয়াব আলী ও সাবেক সচিব এএফএম সোলায়মান ... পুরো খবর

সমকাল-সংলাপ/ আজিজুল হক বান্না

গুজরাল-মনমোহন ডকট্রিনই উপমহাদেশ জুড়ে ভারত বিরোধিতাকে উস্কে দিচ্ছে

কয়েক বছর আগে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশে এসে বলেছিলেন, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি ও রক্ষার ক্ষেত্রে কোন বিশেষ দল বা গোষ্ঠীর সাথে নয়, বরং নির্বাচিত সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। তবে বিগত সময়ে ভারতের কূটনীতি ও রাজনৈতিক সম্পর্কের গতি-প্রকৃতি বিশ্লেষণ করলে ড. মনমোহনের কথার কোন রূপায়ণ বা বাস্তবায়ন দেখা যায়নি। এর দুটো অর্থ হতে পারে। এক. ড. মনমোহন সিং ও ... পুরো খবর

রাষ্ট্রীয় পদে থেকে কাউকে বিনাশ করার ঘোষণা রাষ্ট্রীয় সন্ত্রাস ছড়িয়ে দেয়ার শামিল

০ইসলাম ও জঙ্গিবাদকে এক করে দেখা অজ্ঞতাপ্রসূত -এমাজ উদ্দিন আহমদ০ ০দেশে চলছে জোর যার মুল্লুক তার -মুফতি আমিনী০ ০দেশে মোসাদের এজেন্টরা সক্রিয় -মুহিউদ্দিন খান ০ ০ তাদের এসব কথাবার্তা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার শামিল -জেঃ ফজলুর রহমান০ শহীদুল ইসলাম : রাষ্ট্রীয় পদে থেকে কাউকে উৎখাত করা, নির্মূল করার বিনাশ করার মত উস্কানি দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসকে ছড়িয়ে দেয়া হচ্ছে। বিচার ... পুরো খবর

জিয়ার মাজার জিয়ারত\ নেতাকর্মী ও সাংবাদিকদের সম্মানে মেজবান

শপথ নিলেন সিসিসি মেয়র মনজুর আলম সাক্ষাৎ করেছেন খালেদা জিয়ার সাথে

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নব-নির্বাচিত মেয়র এম মনজুর আলম শপথ গ্রহণ করেছেন। নির্বাচিত হওয়ার ৩০ দিন পর মেয়র হিসেবে শপথ নিলেন চট্টলার নতুন নগরপতি। গতকাল রোববার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ ... পুরো খবর

সরকারের সিদ্ধান্ত স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল

আমার দেশ প্রকাশে বাধা আর নেই

স্টাফ রিপোর্টার : ‘স্বাধীনতার কথা বলে' এই শ্লোগানের জনপ্রিয় দৈনিক দৈনিক আমার দেশ এর ডিক্লারেশন (প্রকাশনা) বাতিলের সরকারি সিদ্ধান্ত স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সরকারের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করে আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। এর ফলে পত্রিকাটি প্রকাশে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আমার দেশের আইনজীবীরা। এখন থেকে আমার দেশ নিয়মিত প্রকাশ হবে। তারা ... পুরো খবর

অমুসলিমদের প্রতি কাবা ঘরের ইমাম

ইসলাম ও মুসলমানদের ভয় পাওয়ার কোন কারণ নেই

জেদ্দা থেকে আরব নিউজ ঃ মক্কার পবিত্র কাবা মসজিদের ইমাম ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভয় না পাওয়ার জন্য বিশ্বের প্রতি আহবান জানিয়ে বলেছেন, ইসলাম হচ্ছে শান্তি, মহত্ত্ব ও সহনশীলতার মূর্ত প্রতীক। ইমাম শেখ আবদুর রহমান আল সুদাইস গত শুক্রবার যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারে ব্ল্যাকবার্নে অবস্থিত তৌহিদুল ইসলাম মসজিদে জুমার খুতবায় এ ঘোষণা দেন। ৩০ লাখ ৫০ হাজার পাউন্ড ব্যয়ে নির্মিত এই ... পুরো খবর

গোলাম মর্তুজার সন্ধান ও মুক্তির দাবিতে সাংবাদিক সম্মেলন

তার বর্তমান অবস্থা নিয়েসংগঠন ও পরিবার খুবই শঙ্কার মধ্যে আছে -ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার : ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. মো. ফখরুদ্দিন মানিক অবিলম্বে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ গোলাম মর্তুজার সন্ধান ও মুক্তি দাবি করে বলেছেন, গত ১৪ জুলাই সন্ধ্যা ৭টায় পুরানা পল্টন থেকে ধানমন্ডির উদ্দেশে রওনা হলে তার পিছু নেয় সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ এবং রবীন্দ্র সরোবর গিয়ে গোলাম মর্তুজাকে সাদা পোশাকধারীরা ... পুরো খবর

সিডিপিএস আয়োজিত ‘হয়রানি মামলা ও আইনের শাসন' শীর্ষক আলোচনা

দেশকে ধর্মহীন করা ছাড়া ইসলামী রাজনীতি বন্ধ করা সম্ভব নয় সরকার ষড়যন্ত্র করেও ৭২'র সংবিধানে ফিরে যেতে পারবে না -এম কে আনোয়ার

স্টাফ রিপোর্টার : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার এমপি বলেছেন, দেশকে ধর্মহীন করা ছাড়া এদেশে কখনই ইসলামী রাজনীতি বন্ধ করা সম্ভব হবে না। বিশ্বের প্রায় সকল দেশেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। তাহলে সাধারণভাবেই বুঝতে হবে ৭২-এর সংবিধানে ফিরে গিয়ে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করার উদ্যোগ নেয়ার অর্থই হচ্ছে এদেশে ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করা ... পুরো খবর