রিমান্ড শেষে জেল হাজতে যাওয়ার আগে মাওলানা নিজামী

ইসলাম উৎখাত ও দেশকে করদরাজ্য বানানোর লক্ষ্যেই বিরোধী নেতাদের গ্রেফতার ও হয়রানি

0জঙ্গি নেতা সাইদুরের সাথে দেখা হওয়া এবং জিজ্ঞাসাবাদের তথ্য অসত্য0 স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী দেশবাসীকে সালাম জানিয়ে বলেছেন, সরকার ষড়যন্ত্রমূলকভাবে একের পর এক মামলা দিচ্ছে। সরকার দেশ থেকে ইসলাম ও ইসলামী রাজনীতি উৎখাত এবং দেশকে বিদেশীদের করদরাজ্যে পরিণত করার চক্রান্তের অংশ হিসেবে বিরোধী দলের নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। জঙ্গি নেতা সাইদুরের সাথে তার দেখা হয়নি বলে তিনি জানান। তার বিরুদ্ধে পত্র পত্রিকায় যে সব রিপোর্ট প্রকাশিত হয়েছে তিনি তার প্রতিবাদ জানিয়েছেন এবং এ সবের সাথে মাওলানা নিজামী ও জামায়াতের কোন সম্পর্ক নেই বলে তিনি জানান। গতকাল মঙ্গলবার আদালতে আইনজীবীদের সাথে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। উত্তরা থানা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে মাওলানা নিজামীকে গতকাল আদালতে হাজির ... পুরো খবর

গোটা সীমান্তজুড়ে ভারতের অত্যাধুনিক ও ব্যাপক রণ প্রস্তুতি

বাংলাদেশের অবস্থান অত্যন্ত নড়বড়ে

সরদার আবদুর রহমান : ভারত তার প্রতিবেশী বাংলাদেশের সীমান্তজুড়ে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। কিন্তু বিপরীতে বাংলাদেশের অবস্থান মোটেই সন্তোষজনক নয়, বরং অত্যন্ত নড়বড়ে বলে জানা গেছে। পর্যবেক্ষকরা অভিমত প্রকাশ করে বলেন, একটি দেশ-তা আয়তনে ছোট হোক বা বড় হোক, তার প্রতিবেশীর সমর ও প্রতিরক্ষা প্রস্তুতির আয়োজনের আলোকেই নিজের প্রস্তুতি এগিয়ে নেবে। সে হিসেবে ভারত ... পুরো খবর

চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় জামায়াতের ভারপ্রাপ্ত আমীর

আমরা কাঁদতেও পারবো না\ এটা কোন ধরনের গণতন্ত্র?

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ বলেছেন, আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় আমাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। কিন্তু সে ধরনের কর্মসূচিও আমাদের পালন করতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, মানববন্ধন হচ্ছে, সবচেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি। অথচ সেটা পালনেও বাধা দেয়া হচ্ছে। এধরনের বিবেকহীন কাজে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার না করার জন্য তিনি সরকারের ... পুরো খবর

বহুদলীয় গণতন্ত্র হুমকির মুখে

দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি হাওয়া

0 রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চলছে সীমাহীন নির্যাতন0 0জনগণের জান-মাল-ইজ্জতের নিরাপত্তা নেই0 0চারদিকে মানবাধিকারের চরম লংঘন0 এ.বি.সিদ্দিক : বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল সুশাসন কায়েম ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম। অথচ ১৮ মাসের মধ্যে সরকারের কর্মকান্ডে সুশাসন নেই আর দুর্নীতিও কমেনি, বরং দুর্নীতি ও স্বৈরাচারের বিস্তারে সুশাসনের বিলয় ঘটছে। দেশবাসীর প্রশ্ন ... পুরো খবর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন নতুন মেয়র মনজু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র মনজুর আলম মনজু দায়িত্বভার বুঝে নিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম দোভাস তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব বুঝিয়ে নেয়ার প্রাক্কালে মেয়র মনজুর আলম মনজু বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় ২০০ কোটি টাকার দেনা রয়েছে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে লাভজনক এ প্রতিষ্ঠান ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ... পুরো খবর

বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দু'গ্রুপের সংঘর্ষ ও গুলি বিনিময় \ আহত ৩

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি বিনিময়ে ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে যুবলীগ কর্মী সুজন (২৬)কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে বিদ্যুতের দাবিতে ... পুরো খবর

সমন্বয়হীনতার কারণে অনেক উন্নয়ন প্রকল্প আলোর মুখ দেখে না

পানিবদ্ধতা নিরসনে চলছে আগের পরিকল্পনার বাস্তবায়ন পয়ঃনিষ্কাশন উন্নয়নে ৮৪ কোটি টাকার নতুন প্রকল্প ওয়াসার

মোহাম্মদ জাফর ইকবাল : পানিবদ্ধতা নিরসনে নতুন কোনো প্রকল্প নেই ঢাকা ওয়াসার। আগের পরিকল্পনাগুলোর বাস্তবায়ন নিয়েই তারা কাজ করছে। সেগুলোও চলছে ধীর গতিতে। ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. লিয়াকত আলী গতকাল দৈনিক সংগ্রামকে বলেন, এই মুহূর্তে নতুন কোন প্রকল্প নেই। আগের প্রকল্পগুলোরই কাজ চলছে। তিনি বলেন, পানিবদ্ধতা নিরসন প্রকল্পের ফেস-২ এর কাজ চলছে। এটির বাস্তবায়নে দুই বছর লাগবে। এ ... পুরো খবর

২৩ জুলাই আইলাদুর্গতদের মাঝে গৃহনির্মাণের টাকা বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী

৩ উপজেলায় অর্থ বিতরণ করা গেলেও আদালতের নিষেধাজ্ঞায় শ্যামনগরবাসী হতাশায় পড়েছে

০ বিধিবহির্ভূতভাবে কাউকে গৃহনির্মাণের অর্থ প্রদান করলে সে অর্থ ফেরৎ দিতে হবে 0 ০ তালিকার স্বচ্ছতা নিয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতি দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ0 ০ খুলনার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে অন্যান্য দাবি-দাওয়াও তুলে ধরা হবে0 আব্দুর রাজ্জাক রানা, খুলনা : ২৩ জুলাই আইলাদুর্গত মানুষের গৃহনির্মাণের টাকা দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি খুলনার কয়রা, ... পুরো খবর