2010-07-23
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
ছাত্রলীগ অচল করে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়
হাফিজুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিদ্রোহী ও পদবঞ্চিত গ্রুপের ৫ দফা দাবিতে অর্নিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাকে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম। ছাত্রলীগ ক্যাম্পাসের ৫টি বাস ভাংচুর করে। এ সময় ৫ জন শিক্ষার্থী আহত হয়। কুষ্টিয়া শহরে সাধারণ ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ করলে পুলিশের লাঠিচার্জে সহাকারী প্রক্টরসহ অন্তত ২০ জন আহত হয়। জানা গেছে, নবগঠিত ইবি ছাত্রলীগের কমিটি বাতিল, গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি, ছাত্রলীগের বিরুদ্ধে পূর্বের সব মামলা প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগ এবং সাম্প্রতিককালে ২০ ছাত্রলীগ নেতাকর্মীর বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে ছাত্রলীগের বিদ্রোহী-পদবঞ্চিত গ্রুপের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহনে হামলা করে গাড়ি চলাচল ... পুরো খবর
দেশব্যাপী জামায়াতের গণসংযোগ সপ্তাহ
৯০ শতাংশ মুসলমানের দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা যাবে না -মকবুল আহমদ
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশব্যাপী গণসংযোগ সপ্তাহ পালন করা হচ্ছে। এ উপলক্ষে সারাদেশে আলোচনা ও মতবিনিময় সভা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ জামায়াতে ইসলামী মজলুম উল্লেখ করে সরকারের উদ্দেশে বলেন, আর কতলোককে জেলে নিবেন? ... পুরো খবর
মনি শংকর আয়ারের সাথে কণ্ঠ মিলিয়ে বাণিজ্যমন্ত্রী দুষলেন বাংলাদেশকেই
দ্বি-পাক্ষিক দরকষাকষিতে সার্বভৌম ক্ষমতার অবস্থান থেকে সরে আসছে সরকার
ফতেহ আলী টিপু : দিন কয়েক আগে ভারতের সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী ও সংসদ সদস্য মনি শংকর আয়ারের নেতৃত্বে বাংলাদেশ সফরকারী ভারতীয় প্রতিনিধিদলের নানারকম বক্তব্য ও মতামতের মধ্যদিয়ে তারা বাংলাদেশকে একথা বোঝাতে চেয়েছেন যে, বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের উন্নতি করতে চাইলে মাইন্ডসেট বদলাতে হবে। মনি শংকর বাবু কোনরকম দ্বিধা-সংকোচ ছাড়াই খোলামেলাভাবেই বলেছেন যে, বাংলাদেশ-ভারত সম্পর্ক ... পুরো খবর
কামারুজ্জামান ও কাদের মোল্লার আরো ১১ দিনের রিমান্ড মঞ্জুর
দেশের স্বাধীনতা বিপন্ন করতে ও একটি বিশেষ রাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে জামায়াতের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে -মুজাহিদ
স্টাফ রির্পোটার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেকমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দেশবাসীকে সালাম জানিয়ে আইনজীবীদের কাছে বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে ও বিশেষ একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অহেতুক হয়রানিরমূলক মামলায় গ্রেফতার করে রিমান্ডে নেয়া হচ্ছে। এদিকে অসুস্থ হওয়া সত্ত্বেও জামায়াতের সহকারী ... পুরো খবর
আশুলিয়ায় আবারো শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০\ কারখানায় ভাংচুর
সাভার সংবাদদাতা : আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নাসা গ্রুপের নাসা বেসিক লিমিটেড নামের পোষাক কারখানায় অভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকরা বিক্ষোভ করেছে। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিক,কর্মকর্তা ও পুলিশ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ওই গ্রুপের তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ... পুরো খবর
অবৈধ সরকারের সংবিধান সংশোধনের কোন অধিকার নেই -বিএনপি মহাসচিব
স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বর্তমান সরকার অবৈধ, এজন্য এ সরকারের সংবিধান সংশোধনের কোন অধিকার নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক ... পুরো খবর
কারাগারে আটক বিরোধী দলের নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ
যুদ্ধাপরাধকে ইস্যু বানিয়ে রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ সরকার -আ স ম হান্নান শাহ
স্টাফ রিপোর্টার : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ বলেছেন, যুদ্ধাপরাধকে ইস্যু বানিয়ে সেটি নিয়ে রাজনীতি শুরু করেছে আওয়ালীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার করতে আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠন করে আইনের মাধ্যমেই সকলের নিকট গ্রহণযোগ্যভাবে বিচারের উদ্যোগ না নিয়ে সরকার বরং এটিকে একটি ইস্যু বানিয়ে রাজনীতি শুরু ... পুরো খবর
ভারত গজল ডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দিয়েছে
হাতীবান্ধায় তিস্তার পানি ও ভাঙ্গন বৃদ্ধি\ বন্যা পরিস্থিতির অবনতি\ ৭ হাজার পরিবার পানিবন্দি
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা : সপ্তাহব্যাপী ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ও সানিয়াজান নদীর পানি ও ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার নদীর তীরবর্তী ৭টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ৫ শতাধিক ঘর বাড়ি বিলীনসহ বন্যায় প্রায় ৭ হাজার পরিবার ২ দিন ধরে পানিবন্দি অবস্থায় ডুবে আছে। একদিকে ভারি বর্ষণ অপরদিকে পাহাড়ি ঢলে গত বুধবার দুপুর থেকে ... পুরো খবর
