2010-07-24
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
পরিস্থিতি জটিল রূপ নিতে যাচ্ছে
পূর্ব প্রস্তুতি না নেয়ায় সরকার খাদ্য সংকটে পড়ছে
0 আগেই সরকারকে সতর্ক করা হয়েছিল0 0ভারতের চাল ‘না' দেয়ার ঘোষণা0 এ.বি. সিদ্দিক : পূর্ব প্রস্তুতি না নেয়ায় সরকার এখন খাদ্য সংকটে পড়েছে। অভ্যন্তরীণ সংগ্রহ বা আমদানি কোনোটাই করা যাচ্ছে না। সরকার এটা নিশ্চিত ছিল যে, প্রতিবেশী দেশগুলোতে খাদ্যের উৎপাদন কম হওয়ায় তারা আগেই রফতানি বন্ধের ঘোষণা দিয়েছিল। আর এটাও সরকারের অজানা ছিলনা যে অভ্যন্তরীণ উৎপাদনও লক্ষ্য মাত্রার চেয়ে কম হয়েছে। সরকারের দায়িত্বহীনতার খেসারত দিচ্ছে ভোক্তা সাধারণ। জোট সরকার যেখানে খোলা বাজারে প্রতি কেজি চাল দরিদ্র জনগণের মধ্যে ১২ টাকায় বিক্রি করতো, সেই চাল এখন ২৮ টাকা কেজি। গত তত্ত্বাবধায়ক সরকার ১২ টাকার চাল ১৬ টাকা, আর বর্তমান সরকার দু'দফা দাম বাড়িয়ে ২৮ টাকা করেছে। অর্থাৎ সরকার নিজেই দফায় দফায় চালের দাম বাড়িয়ে চলছে। খাদ্যের চাহিদা কতটা সরকারের জানা নেই। কেউ বলছেন ২ কোটি ৮০ লাখ টন, কেউবা ... পুরো খবর
জেনারেল মইনের সেই ছয় ঘোড়াই কি দাবড়ে বেড়াচ্ছে বাংলাদেশ?
সরদার আবদুর রহমান : জেনারেল মইনের সেই ছয় ঘোড়াই কি এখন দাবড়ে বেড়াচ্ছে বাংলাদেশ? ছয়টি ঘোড়া কি ছিল প্রতীকী? এগুলোর মধ্য দিয়ে জেনারেল মইনকে ছয়টি মূল কাজ বা এজেন্ডা দেয়া হয়। যেগুলোর বাস্তবায়ন ঘটলে বাংলাদেশ আপনা থেকেই ভারতীয় তাঁবেদারীতে চলে যাবে। বিশ্লেষকরা এই এজেন্ডাগুলো এভাবে নির্ধারণ করেছেন : ১. ভারতীয় মিত্র ও তাদের স্বার্থের নির্ভরযোগ্য পক্ষ হিসেবে বহুল পরিচিত রাজনৈতিক জোটকে ... পুরো খবর
প্রকৌশলীদের সাথে মতবিনিময়কালে এটিএম আজহার
দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশ আজ ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে। এভাবে অগ্রসর হতে থাকলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, তা কেউ কল্পনাও করতে পারছে না। এ ধরনের পরিস্থিতি কারো জন্যই মঙ্গলজনক নয়। সংবিধান সংশোধনে গঠিত কমিটি প্রত্যাখ্যান করে তিনি বলেন, '৭২-এর সংবিধান দেশের ৪০ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যা ঠেকাতে ... পুরো খবর
দ্রব্যমূল্যের সাথে পারছে না জনগণ তিন বেলা খাবার যোগানো কষ্ট সাধ্য
স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমছে না। দ্রব্যমূল্য বৃদ্ধির পাগলা ঘোড়াকে সরকার কোনভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। একটি পণ্যের মূল্য বৃদ্ধি বন্ধ হলে আরেকটি পণ্যের দাম বাড়ছে। রমযানের আগে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধিতে ক্রেতা বিক্রেতা সকলেই উদ্বিগ্ন। গত সপ্তাহে নতুন করে বৃদ্ধি পেয়েছে আদা, রসুন ও চিনির দাম। আর মাছ গোশতের দাম বরাবরের মতোই অগ্নিমূল্য রয়েছে। শাক ... পুরো খবর
দু'হাঁটু ফুলে গেছে\ অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে
অসুস্থ মাওলানা সাঈদী আবারো ২ দিনের রিমান্ডে
মিয়া হোসেন : অসুস্থ বয়োবৃদ্ধ আলেম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আবারো ২দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিশ্ব বরেণ্য কুরআনের তাফসীরকারক মাওলানা সাঈদী ডায়াবেটিসের রোগী। তার বুকে দু‘টি রিং বসানো। তার চলাফেরা ও বাথরুম সারানোর কাজসহ সকল কাজই করতে হতো সাহায্যকারীদের মাধ্যমে। পবিত্র কুরআনের তাফসীর শুনে মাওলানা সাঈদীর হাতে হাজারো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ধর্মপ্রাণ ... পুরো খবর
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মানববন্ধন ও স্মারকলিপি
মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদ
বাংলাদেশে বর্তমান মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, গণগ্রেফতার ও রিমান্ডের নামে নেতাদের ওপর জুলুম নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকান্ড, স্বাধীন বিচার ব্যবস্থায় নগ্ন হস্তক্ষেপ, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, জাতীয় নেতাদের ওপর পুলিশী নির্যাতন এবং ঘন ঘন রিমান্ডে নেয়ার প্রতিবাদে ‘বাংলাদেশ ওয়াচ অস্ট্রেলিয়া ইনকরপরেটেড' অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ ... পুরো খবর
শ্যামনগর ও কয়রা দুর্গত এলাকায় শেখ হাসিনা
আইলা দুর্গত এলাকার মানুষের দুর্দশা যতদিন লাঘব না হবে ততদিন পর্যন্ত সরকারি সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে
আব্দুর রাজ্জাক রানা/এইচএম আব্দুর রহিম, শ্যামনগর ও কয়রা থেকে : ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার সবসময় উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। ক্ষতিগ্রস্তদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইলা দুর্গত এলাকার মানুষের দুর্দশা যতদিন লাঘব না হবে ততদিন পর্যন্ত সরকারি ... পুরো খবর
সাভারে মালিক গ্রেফতার \ আশুলিয়ায় ৬১৯ শ্রমিকের বিরুদ্ধে মামলা
মিরপুরে গার্মেন্টস কর্মীর মৃত্যুর ঘটনায় ব্যাপক সংঘর্ষ \ পুলিশসহ আহত ১০
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে কলোয়ালাপাড়ায় অবস্থিত ভারটেক্স ফ্যাশন লিমিটেডে গতকাল শুক্রবার গার্মেন্টস কর্মী বিউটি আক্তারের (১৮) মৃত্যুর ঘটনায় শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। চার ঘণ্টারও বেশি সময় ধরে এ সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। এসময় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সহকর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ... পুরো খবর
