2010-07-25
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
০ সংশ্লিষ্ট থানা বলছে মামলা নেই ০ গোয়েন্দারা বলছে মামলা হয়েছে পরে বলছে হয়নি
পরিকল্পিত ঘটনা\ সাজানো মামলা অস্ত্র উদ্ধারের নাটক
স্টাফ রিপোর্টার : ‘বাংলাদেশ পুলিশ'-জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক। কিন্তু সে আস্থা ও বিশ্বাস জনমন থেকে কর্পূরের মতো উবে গেছে সেই কবে। সাম্প্রতিককালে পুলিশের কর্মকান্ডে দেশজুড়েই জনমনে বদ্ধমূল এ ধারণা জন্মেছে যে, তারা প্রচলিত আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সেবা প্রদানকারী বাহিনী নয়। পুলিশ এখন সরকার দলীয় ঠ্যাঙ্গাড়ে বাহিনী। যে বাহিনীর বর্তমান কাজই হচ্ছে সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা। বিরোধী দলের মত ও পথকে রুদ্ধ করা, নেতাকর্মী, সমর্থকদেরকে বেআইনী ও অন্যায়ভাবে নির্যাতন, গ্রেফতার হয়রানি করা। এ থেকে এক কদমও পিছপা হচ্ছে না পুলিশ। বরং এক কদম আগ বাড়িয়ে কিছু একটা করতে পারার মধ্যেই যেন গুরুত্বপূর্ণ এই আইন-শৃক্মখলা রক্ষাকারী বাহিনীর স্বার্থকতা এবং সফলতা। পুলিশের এহেন মনোভাব ও কর্মকান্ড থেকে নিস্তার মিলছে না। বিস্তার ঘটছে পাল্লা দিয়ে। এদিকে ... পুরো খবর
দেশব্যাপী জামায়াতের গণসংযোগ কর্মসূচি পালন অব্যাহত
করুণ পরিণতি না চাইলে গণতান্ত্রিক আচরণ করুন-মকবুল আহমদ
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ বলেছেন, '৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই। এরপর পানি অনেক দূর গড়িয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পুরো জিনিসটাই একটা ষড়যন্ত্র। এসব খেলা বন্ধ করতে হবে। এভাবে পাড় পাওয়া যাবে না। তিনি সবাইকে ... পুরো খবর
সমান সংখ্যক প্রতিনিধির সমন্বয়ে কমিটি করলে বিএনপি তাতে যোগ দেবে
যুদ্ধাপরাধ আইন এখন মৃত\ যে কারণে এ আইন করা হয়েছিল সেটা আর নেই -ব্যারিস্টার মওদুদ
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি বলেছেন, সরকার যদি সত্যিকার অর্থে জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে সংবিধানের মৌলিক বিষয়ে সংশোধন করতে চায় তাহলে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। এক্ষেত্রে সরকার ও বিরোধীদলের সমান সংখ্যক প্রতিনিধির সমন্বয়ে কমিটি পুনর্গঠন করা হলেই তাতে বিএনপি যোগ ... পুরো খবর
উচ্চ আদালতের নির্দেশনাও মানছে না সংশ্লিষ্টরা
রিমান্ডের সরকারে পরিণত হয়েছে মহাজোট সরকার
সংগ্রাম রিপোর্ট : রিমান্ডের সরকারে পরিণত হয়েছে বর্তমান মহাজোট সরকার। প্রচলিত রীতিনীতি, হাইকোর্টের নির্দেশনা কোনটাই মানছে না সরকার। রাজনৈতিক দলন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে রিমান্ড। রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে নানা ধরনের নির্যাতন করারও অভিযোগ উঠেছে। এক্ষেত্রে উচ্চ আদালতের কোন নির্দেশনাই মানছে না সংশ্লিষ্টরা। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলের ... পুরো খবর
যুগান্তরের গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার রফিকুল হক
তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করার জন্যে সংবিধান সংশোধন করা হলে তা হবে মারাত্মক ভুল
সংগ্রাম ডেস্ক : সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি নিয়ে প্রশ্ন তুলে ৭২-এর সংবিধানে ফেরার উদ্যোগের সমালোচনা করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করার জন্যে সংবিধান সংশোধন করা হয় তাহলে সেটা মারাত্মক ভুল হবে। তিনি বলেন, কখনোই ৭২-এর সংবিধানে ফিরে ... পুরো খবর
দ্বিপাক্ষিক সমঝোতা আরও মজবুত করার উদ্যোগ
সন্ত্রাস রোধে ওয়াশিংটন-দিল্লী চুক্তি
নয়াদিল্লী ও ওয়াশিংটন থেকে পিটিআই : সন্ত্রাস প্রতিরোধে দ্বিপাক্ষিক সমঝোতা আরও মজবুত করতে নতুন একটি চুক্তি করল ভারত ও আমেরিকা। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত টিমোথি জে রোমার এবং ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই শুক্রবার এই চুক্তি স্বাক্ষর করেন। একই দিনে ওবামা প্রশাসন পরিষ্কার জানিয়ে দিল, পাকিস্তানকে পরমাণু চুল্লির উপযোগী যন্ত্রাংশ বিক্রিতে চীনকে বাধা দেবে আমেরিকা। ... পুরো খবর
এ ব্যাঙ্কের মাধ্যমে দেশের সিংহভাগ রেমিট্যান্স আসছে : লোটাস কামাল এমপি
ইসলামী ব্যাঙ্কের রেমিট্যান্সের পরিমাণ ৩০ জুন পর্যন্ত ১৪৯ কোটি ডলার
স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রেমিট্যান্সের পরিমাণ ৩০ জুন '১০ পর্যন্ত দাঁড়িয়েছে ১৪৯ কোটি ডলার। এ সময় দেশের মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ৫৪২ কোটি ডলার; যার মধ্যে ইসলামী ব্যাংকের পরিমাণ প্রায় ২৮%। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় অভিজাত হোটেলে আয়োজিত প্রবাসী গ্রাহক সেবা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়। ... পুরো খবর
