2010-07-26
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
উজানে একাধিক স্পার দিয়ে ভারত তিস্তার পানি প্রবাহ ঘুড়িয়ে দিয়েছে
ডিমলার দু'শতাধিক বসত ভিটা ও বিস্তীর্ণ এলাকাশ আবাদি জমি বিলীন
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা: ভারত সীমান্তের উজানে একাধিক স্পার বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তার পানি প্রবাহ ঘুরিয়ে দেওয়ায় ভাটিতে তিস্তার প্রবল ভাঙ্গনে ডিমলা উপজেলার ভাসানীর দ্বীপ চর সম্পুর্ণ বিলীন সহ কিসামত ছাতনাই গ্রামে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। প্রতিদিনই ভাঙ্গছে বসত ভিটা ও জমি-জিরাত। ইতো মধ্যে প্রায় দু'শতাধিক পরিবারের বসত ভিটা সহ বিস্তীর্ণ এলাকার আবাদী জমি নদীগর্ভে বিলীন হলেও পানি উন্নয়ন বোর্ডে'র নেই কোন মাথা ব্যথা। ভাঙ্গনকবলিত এলাকায় সরজমিনে স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা গেছে, তিস্তার প্রবল ভাঙ্গনে উপজেলার টেপাখড়ি বাড়ী ইউনিয়নের ভাসানীর দ্বীপ চরটি কয়েক দিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়েছে এবং এ সাথে খগাখড়ি বাড়ী ইউনিয়নের কিসামত ছাতনাই গ্রামটি বিলীন হতে চলছে। তবে ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত তেমন কোন ব্যবস্থা নেয়নি। ... পুরো খবর
পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গুম করা হচ্ছে
সরকারের কর্মকান্ডের বিরুদ্ধে গণআন্দোলনের প্রস্তুতি নিন -মকবুল আহমদ
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ বলেছেন, সাদা পোষাকের লোকজন মানুষ ধরে নিয়ে যায়, এরপর তাদের আর খুঁজে পাওয়া যায় না। তারা যায় কোথায়? অনেককে আবার কয়েকদিন পর পাওয়া যায়। তিনি সরকারের উদ্দেশে বলেন, ক্ষমতায় যারা আছেন, তাদের চিন্তা করা উচিত ক্ষমতা ও ... পুরো খবর
জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে যুদ্ধাপরাধের কথিত অভিযোগের অনুসন্ধান-১
যুদ্ধাপরাধের বিচার নয়\ টার্গেট জামায়াতে ইসলামীকে নির্মূল করা
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীকে পর্যদুস্ত করার জন্যই যুদ্ধাপরাধীদের বিচারের নামে মানবতা বিরোধী বিচারের আয়োজন করা হয়েছে। বিচারটা মুখ্য নয়, বিচারের নামে জামায়াতে ইসলামীর বদনাম ছড়ানো এবং জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে পুরাই তাদের টার্গেট। পারলে সাজানো মামলায় তাদের অভিযুক্ত করতে চায়। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কথাবার্তা থেকে সেটাই বুঝা যাচ্ছে। এজন্য পূর্ব ... পুরো খবর
জামায়াতের শীর্ষ চার নেতাকে গ্রেফতার দেখাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একতরফা শুনানি আজ
স্টাফ রিপোর্টার : সাজানো, মিথ্যা ও হয়রানিমূলক বিভিন্ন মামলায় আটক জামায়াতের শীর্ষ চার নেতাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী বিভিন্ন কর্মকান্ডের কল্পিত অভিযোগে গ্রেফতার দেখানোর জন্য আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একতরফা শুনানির দিন ধার্য করা হয়েছে। জামায়াতের শীর্ষ এই চার নেতাকে আটক বা গ্রেফতার দেখানোর জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ ... পুরো খবর
মুক্তাঙ্গনের সমাবেশে খোন্দকার দেলোয়ার
যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ পতন নিশ্চিৎ জেনেই নির্যাতন
স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, জনমত হারিয়ে আ'লীগ সরকার এখন দিশেহারা। তারা বুঝতে পেরেছে জনগণ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। তাদের পতন নিশ্চিৎ জেনেই বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। তিনি বলেন, সরকারের দুর্নীতি, দমনপীড়নের বিরুদ্ধে আন্দোলন চলবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে সরকার যদি নিয়মতান্ত্রিক ... পুরো খবর
ছাত্রশিবিরের গণসংযোগ কর্মসূচি
রিমান্ডের নামে মানবতাবিরোধী খেলা বন্ধ করে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পূর্ব শাখা সভাপতি মনির উদ্দিন মণি বলেছেন, সরকার এবং এক শ্রেণীর মিডিয়ার উস্কানিতে সহিংস আন্দোলন নয়, বরং জনগণের অহিংস এবং গণতান্ত্রিক কঠোর আন্দোলনের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ জামায়াত-শিবিরের সকল নেতৃবৃন্দকে মুক্ত করা হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, রিমান্ডের নামে মানবতাবিরোধী খেলা বন্ধ করে ... পুরো খবর
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হাইকোর্টের দু'বিচারপতির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ রিটের শুনানি আজ
স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য পদে হাইকোর্ট বিভাগের দু'বিচারপতির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ রিটের শুনানি হবে আজ। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই শুনানি হবে। গত ১৮ জুলাই আংশিক শুনানি শেষে সরকারের সময়ের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার পর্যন্ত শুনানি ... পুরো খবর
তিন দিনের সম্মেলন শুরু
সেবার মনোভাব নিয়ে কাজ করতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের (ডিসিদের) সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন। গতকাল রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসিদের তিনদিনব্যাপী সম্মেলন উদ্বোধন করতে গিয়ে এই আহবান জানান। এটি হচ্ছে বর্তমান সরকারের সময়ে দ্বিতীয় ডিসিদের সম্মেলন, আর স্বাধীন বাংলাদেশে ২২তম সম্মেলন। মন্ত্রীপরিষদ সচিব আবদুল আজিজ সম্মেলনে ... পুরো খবর
