পঞ্চম সংশোধনী সংক্রান্ত আপিলের রায় প্রকাশ

সংবিধানে ফিরছে ধর্মনিরপেক্ষতা ও কিছু পরিবর্তনসহ হাইকোর্টের রায় বহাল সমাজতন্ত্র উঠে যাচ্ছে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের ঘোষণা

নাজমুল আহসান রাজু : বহুল আলোচিত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের হাইকোর্টের রায়ের কিছু পরিবর্তন এনে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে সংবিধান থেকে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহ শব্দটি আর থাকবে না। পঞ্চম সংশোধনীর মাধ্যমে করা বর্তমান সংবিধানের চার মূলনীতিতেও আসবে পরিবর্তন। সেখানে ফিরে আসবে ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তবে আপিলের রায়ে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচিতি বাঙালীর পরিবর্তে বাংলাদেশী করা হয়েছে। হাইকোর্টের রায়ে সংবিধানের বর্তমান ৬ অনুচ্ছেদ পরিবর্তন করে বাঙালী শব্দটি ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল। কিন্তু পরিবর্তন না করে আমাদের জাতীয় পরিচিতি বাংলাদেশীই হবে। তবে ধর্মভিত্তিক রাজনীতি থাকবে কী না তা স্পষ্ট করা হয়নি। ... পুরো খবর

সাংবাদিক সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল

রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল ও নিরব করার জন্যই যুদ্ধাপরাধের বিচার নাটক মঞ্চস্থ করা হচ্ছে

0অনেকের ধারণা রায় নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ঘোষণা বাকী মাত্র0 0দেশপ্রেমিকদের কণ্ঠরুদ্ধ করে আধিপত্যবাদীদের ষড়যন্ত্র সফল করা হচ্ছে0 0জামায়াতের কোন নেতাই যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলেন না0 -নুরেমবার্গ ও টোকিও ট্রায়ালের সাথে সরকারের গঠিত ট্রায়ালের মিল খোঁজার চেষ্টা অযৌক্তিক ও অবান্তর স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ... পুরো খবর

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালিত

স্টাফ রিপোর্টার : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ইবাদত বন্দেগি, জিকির-আজকার, নফল নামাজ আদায়, মিলাদ-মাহফিল ও কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত মঙ্গলবার রাতে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল বরাত। মহান আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় মঙ্গলবার সন্ধ্যা থেকেই মসজিদগুলিতে ইবাদত-বন্দিতে শামিল হতে ভিড় জমান ছোট-বড় ধর্মপ্রাণ মুসলমানগণ। অতীতের কৃত পাপের জন্য সবাই ... পুরো খবর

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভা

ভারতের সাথে চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে যুদ্ধাপরাধ বিচার -মওদুদ

স্টাফ রিপোর্টার : ভারতের সাথে চুক্তি বাস্তবায়নের প্রতিবাদে যাতে কোন আন্দোলন গড়ে উঠতে না পারে এজন্য সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও '৭২ এর সংবিধান সংশোধনের প্রসঙ্গ সামনে এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ইতোমধ্যে সরকার ভারতের সাথে করা চুক্তি বাস্তবায়ন পুরোপুরি শুরু করেছে। কিন্তু এর বিরুদ্ধে কোন ... পুরো খবর

শীর্ষ নেতৃবৃন্দসহ অবিলম্বে জামায়াত ও শিবিরের আটক নেতাকর্মীদের মুক্তি দাবি

এগার জানুয়ারির অসাংবিধানিক সরকারের ধারাবাহিকতায় ট্রাইব্যুনালের নামে রাজনৈতিক নিপীড়ন শুরু হয়েছে

চট্টগ্রাম অফিস : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখার সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকার বরাবরই মুখে গণতন্ত্রের কথা বললেও ফ্যসিবাদী আচরণ করে এবং স্বৈরাচার ও অসাংবিধানিক ব্যবস্থাকে সমর্থন জানায়। বিপুল ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে হটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৈত্রী ও ছাত্রলীগের যৌথ ... পুরো খবর

পাকিস্তানে ইসলামাবাদের কাছে বিমান বিধ্বস্ত\ ১৫২ জন নিহত

ইসলামাবাদ থেকে রয়টার্স : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে বুধবার প্রচন্ড বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর ১৫২ আরোহীর সবাই নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইমতিয়াজ এলাহী রয়টার্সকে বলেন, ‘‘কোন জীবিতের সন্ধান পাওয়া যায়নি। সবাই নিহত হয়েছে বলেই ধারণা করছি আমরা।’’ ধ্বংসস্তূপ থেকে নিহতদের দেহাবশেষ উদ্ধার ... পুরো খবর

বিশ্ব বাঘ দিবস আজ \ নানা কর্মসূচি

সুন্দরবনের বাঘের হালনাগাদ পরিসংখ্যান নেই

স্টাফ রিপোর্টার : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত বিজ্ঞান ভিত্তিক বাঘ শুমারী অনুযায়ী, বাংলাদেশের সুন্দরবনে মোট ৪১৯টি পূর্ণ বয়স্ক বাঘ রয়েছে। এর মধ্যে ১২১টি পুরুষ এবং ২৯৮টি স্ত্রী বাঘ। এ তথ্য থেকে অনুমান করা যায়, বর্তমানে সুন্দরবনে বাঘের বংশ বিস্তার ব্যাহত হচ্ছে। সর্বশেষ বাঘ শুমারীর তথ্য মানেনি বৃটিশ জিওলজিক্যাল সোসাইটি। তাদের মতে, এখানে বাঘের সংখ্যা ... পুরো খবর

‘দি এডিটর' আয়োজিত আলোচনা সভায় বিচারপতি গোলাম রাববানী

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহ্ এর জাতীয় শব্দ বাদ দেয়ার জন্যে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে হবে

০ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার প্রয়োজন নেই০ স্টাফ রিপোর্টার : জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাঁহ এই দুটি প্রতিষ্ঠানের নামের আগে জাতীয় শব্দ ব্যবহার করাকে এদেশে সাম্প্রদায়িকতার বহি:প্রকাশ বলে আখ্যা দিয়েছেন বিচারপতি গোলাম রাববানী। একইসাথে একটি সুশৃংখল সমাজ গঠনে ও ব্যক্তির চরিত্র উন্নয়নে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তাকে অস্বীকার করেছেন তিনি। ... পুরো খবর