2010-07-31
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
গার্মেন্টস শ্রমিকদের কর্মসূচিতে পুলিশের বাধা
তেজগাঁও-মহাখালী-গুলশান রণক্ষেত্র
0 ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা দিতে হবে0 স্টাফ রিপোর্টার : ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি ৫ হাজার টাকার দাবিতে রাজধানীর তেজগাঁও, মহাখালী ও গুলশান এলাকায় গার্মেন্টস শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ সময় পুলিশের বাধায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ও বাণিজ্যিক ভবনে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। কয়েকটি পয়েন্টে বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকদের পুলিশ বেধড়ক লাঠিপেটা করে ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। গতকাল জুমাবার এ ঘটনার সময় শ্রমিকরা মগবাজার-বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে এবং প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা যৌক্তিক মজুরির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় এবং রাজপথে অবস্থান করে। দুপুর পর্যন্ত গুলশান-১ থেকে মহাখালী ও তেজগাঁও সড়কে যানবাহন দূরের কথা সাধারণ মানুষও ... পুরো খবর
দেশব্যাপী জামায়াতে ইসলামীর দোয়া দিবস পালন
যুদ্ধাপরাধীদের বিচার পুরোটাই ষড়যন্ত্র\ সাজানো নাটক -মকবুল আহমদ
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলের সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে গতকাল শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার পুরোটাই ষড়যন্ত্র। সাজানো নাটক। জামায়াতে ইসলামীকে ধ্বংস এবং বিরোধী দলকে দুর্বল করার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে। জাতি কখনই ... পুরো খবর
কমিশনকে পাশ কাটিয়ে বিউবো চুক্তি করতে পারে না
ভারতের সাথে বিদ্যুৎ আমদানি-রফতানির নামে আত্মঘাতি চুক্তি
এ. বি. সিদ্দিক : বিদ্যুৎ আমদানি-রফতানির নামে ভারতের সাথে আবারো ৩৫ বছর মেয়াদী একটি আত্মঘাতি চুক্তি করা হয়েছে। এই চুক্তি করতে গিয়ে যথাযথ আইনের কোনো তোয়াক্কা করা হয়নি। এই চুক্তিতে আন্তর্জাতিক কোনো বিধি-বিধানও মানা হয়নি। এতে করে ফারাক্কার পানি বণ্টন চুক্তির পরিণতি বাংলাদেশকে বহন করতে হতে পারে। গত সোমবার রাতে বাংলাদেশ ভারতের মধ্যে বিদ্যুৎ আমদানি-রফতানির ৩৫ বছর মেয়াদী একটি চুক্তি ... পুরো খবর
বিক্ষোভ পূর্ব সমাবেশে চরমোনাই পীর
সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়
স্টাফ রিপোর্টার : চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেছেন, '৭৪ সালের সরকারকে যারা বিপদগামী করেছিল তারা এখন হাসিনা সরকারকে বিপদগামী করতে চায়। সরকারের ভিতরে একটি অংশ ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। নামাজ-রোজার মত ইসলামী আন্দোলন করাও ফরয। তাই আইন করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা যাবে না। সরকার আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান ... পুরো খবর
১৬ জেলায় ৯ লাখ ৬২ হাজার হেক্টরে আমন চাষের লক্ষ্যমাত্রা
ভরা মওসুমেও বৃষ্টি নেই \ উত্তরাঞ্চলে বিপুল জমি অনাবাদি থাকার আশংকা
সরদার আবদুর রহমান : চলতি বছরের আমন আবাদের ভরা মওসুমেও বৃষ্টির অভাব দেখা দিয়েছে। এর ফলে উত্তরাঞ্চলে বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকার আশংকা করা হচ্ছে। কোন কোন স্থানের কৃষকরা এই পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় না থেকে সেচযন্ত্র চালু করে আমন চাষে ঝুঁকে পড়েছে। বর্তমানে কিছুটা খরা পরিস্থিতি বিরাজ করায় পিডিবিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এবং কৃষকদের সেচযন্ত্র চালুর পরামর্শ দিচ্ছে ... পুরো খবর
চিনির কেজি ৫২-৫৮ টাকা\ পণ্য মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন ক্রেতা-বিক্রেতা
স্টাফ রিপোর্টার : সামনে রমযান, কিন্তু কমছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। বাজারের আগুন এখনো নিভানো যাচ্ছে না। একটি পণ্যের মূল্য বৃদ্ধি বন্ধ হলে আরেকটি পণ্যের দাম বাড়ছে। রমযানের আগে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধিতে ক্রেতা বিক্রেতা সকলেই উদ্বিগ্ন। রমযানে অন্যান্য পণ্যের সাথে শরবতের জন্য চিনির প্রয়োজন হয় সবচেয়ে বেশী। আর ব্যবসায়ীগণ এ সময় চিনির মূল্য বাড়িয়ে দেন অধিকহারে। ... পুরো খবর
বৃহত্তর খুলনায় এনজিও ও দাদন ব্যবসায়ীদের সুদের যাঁতাকলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা
খুলনা অফিস : বৃহত্তর খুলনা,সাতক্ষীরা ও বাগেরহাটের গ্রামাঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষিমজুর পরিবারগুলো পণবন্দী হয়ে পড়েছে এনজিও'র ক্ষুদ্র ঋণ আর দাদন ব্যবসায়ীদের সুদের যাতাকলে। দারিদ্র্যকে ব্যবসার মোক্ষম হাতিয়ার হিসেবে বিবেচনা করে একের পর এক এলাকা দখল করে চলেছে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। গ্রামীণ জীবনযাত্রায় নানামুখী টানাপোড়েনের সুযোগে দারিদ্র্য বিমোচনের নামে ... পুরো খবর
মেঘনার তীব্র স্রোতে পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙ্গন
ভোলার বোরহান উদ্দিনের দুইটি ইউনিয়নের দেড় হাজার পরিবার পানিবন্দি
ইউনুছ শরীফ, বোরহান উদ্দিন থেকে ফিরে : জোয়ারের পানি অস্বাভাভিকভাবে বেড়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙ্গে ভোলার বোরহান উদ্দিন উপজেলার দুইটি ইউনিয়নের নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে ওই এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতি হয়েছে প্রায় আড়াইশ একর জমির ফসল। অপরদিকে জরুরিভিত্তিতে ২৬ লাখ টাকার ৭শ' ... পুরো খবর
