2010-08-01
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
‘চক্রান্তকারীরা ধরা-ছোঁয়ার বাইরে সব সময়'
হামলা-ভাংচুর চললে শিল্প চালানো অসম্ভব এসবের পিছনে বাইরের হাত আছে'
০ শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের নামে মাঠে মহাজোটের শরিক বামপন্থীরা0 সংগ্রাম রিপোর্ট : গার্মেন্টস শিল্পকে ঘিরে চরম অস্থিরতা বিরাজ করছে। গতকাল শনিবারও গাজীপুর, আশুলিয়া, না'গঞ্জে ব্যাপক ভাংচুর, সংঘর্ষ হয়। সেই সাথে সড়ক অবরোধ করে রাখায় যাত্রীরা দুর্ভোগের শিকার হন। আশুলিয়ায় ঢাকা জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, আশুলিয়া থানার ওসিসহ অনেকে আহত হন। গাজীপুরে এক মহিলা গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-মোমেনশাহী মহাসড়ক অবরোধ করে। তারা বেশ কিছু গাড়ি ভাংচুর করে। না'গঞ্জের ফতুল্লায় শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। বিভিন্ন স্থানে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২০০ জন আহত হয়। গ্রেফতার হয়েছে ১২ জন। অপরদিকে বিজিএমইএ এবং বিকেএমইএ-এর পক্ষ থেকে শ্রমিকদের শান্ত থাকার আহবান জানানো হয়েছে। বিজিএমইএ'র সভাপতি আবদুস সালাম ... পুরো খবর
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে খালেদা জিয়া
সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশ প্রায় একটি অধীনস্ত প্রদেশ
0দেশ ও মানুষকে বাঁচাবার জন্যে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে হবে0 স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন, সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার প্রশাসনের সর্বস্তরে চরম দলীয়করণ করে দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। সরকার গণতন্ত্রের লেবাসে দেশ পরিচালনা করলেও তারা মূলত দেশে ফ্যাসিবাদী শাসনই চালাচ্ছে। তিনি বলেন, দেশের ... পুরো খবর
সড়ক দুর্ঘটনা
দু' সচিবের মর্মান্তিক মৃত্যু
মানিকগঞ্জ সংবাদদাতা : ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে শনিবার সকালে মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় দুই সচিব নিহত হয়েছেন। নিহতরা হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম (৫২) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান (৫৫)। দুপুর ১টা পর্যন্ত তাদের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে ছিল। তাদের পাজেরো গাড়ির ... পুরো খবর
পোশাক শিল্পে অরাজকতা সহ্য করা হবে না-প্রধানমন্ত্রী
বিডি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শিল্পে বিশৃক্মখলা সৃষ্টিকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই শিল্পে কোনো ধরনের অরাজকতা ও নাশকতা সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী শনিবার এক টেলিকনফারেন্সে একথা বলেন বলে তার উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল জানিয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমার ব্যক্তিগত উদ্যোগে মালিকদের রাজি করিয়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম ... পুরো খবর
সিলেটের জৈন্তাপুর সীমান্তে জনমনে উদ্বেগ-উৎকন্ঠা
বিএসএফ‘র হাতে আটক বাংলাদেশী ২৪ নাগরিকের মধ্যে ফিরে এসেছে ১৫জন\ অন্যদের ভাগ্য অনিশ্চিত
সিলেট ব্যুরো/জৈন্তাপুর সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী ২৪ নাগরিকদের মধ্যে ফিরে এসেছে ১৫জন, অন্যদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। আটককৃতদের পরিবার পরিজনের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। গত ২৯ জুলাই বৃহস্পতিবার ভারতের ডাউকি শহরে কেনাকাটা করতে গেলে বাংলাদেশের ২৪ জন নাগরিককে খাসিয়া ও বিএসএফ আটক করে রাখে। তারা বাংলাদেশের জৈন্তাপুর ও ... পুরো খবর
রুদ্ধদ্বার বৈঠকে নির্বাহী কমিটির নেতারা
যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াত নয় সরকারের টার্গেট বিএনপি
স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াত নয় বিএনপিকেই ধ্বংস করার টার্গেট করেছে সরকার। তারা প্রথমে জামায়াতে ইসলামীর নেতাদের গ্রেফতার, হয়রানি করে পরে বিএনপিকে ধরবে। এটিকে এত সহজভাবে নিলে ভুল হবে। সরকারের এই সুদূরপ্রসারী ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই আন্দোলনের কর্মসূচিসহ কর্মপন্থা নির্ধারণ করতে হবে। না হলে যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াত নয় বিএনপিকেই খেসারত দিতে হবে বেশি। ... পুরো খবর
কোটি টাকার ক্ষতি\ চাষীরা দিশেহারা
চকরিয়া-পেকুয়ায় চিংড়ি ঘেরে মড়ক
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা : চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন চিংড়ি ঘেরে ব্যাপক আকারে মড়ক দেখা দিয়েছে। ঘেরের চিংড়ি হঠাৎ লালচে আকার ধারণ করে এক রাতের মধ্যেই মারা যাচ্ছে। অনেক চাষী একেবারে নিঃস্ব হয়ে গেছে। ইতোমধ্যে চিংড়ি মরে এ দু'উপজেলায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অজ্ঞাত এ রোগের কোন প্রতিষেধক ব্যবহার করতে না পেরে চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। চকরিয়া উপজেলার চরনদ্বীপ, ... পুরো খবর
খুলনা মহানগর আ'লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতাদের আক্ষেপ
সাধারণ মানুষ আওয়ামী লীগের সমালোচনা করে
খুলনা অফিস : মহানগর আওয়ামী লীগের তৃণমূল নেতারা খুলনাঞ্চলের উন্নয়নে অবিলম্বে বন্ধ মিলকলকারখানা চালু, পাইপলাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর স্থাপন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্প স্থাপন, যুদ্ধাপরাধীদের বিচার, শ্রমিক-কর্মচারীদের সন্তানদের চাকরিতে অগ্রাধিকার ও বেকারত্ব দূরীকরণের দাবি জানিয়েছে। গতকাল শনিবার স্থানীয় আইনজীবী সমিতি মিলনায়তনের দলের বিশেষ ... পুরো খবর
