Quantcast
ঢাকা, বুধবার 31 October 2012, ১৬ কার্তিক ১৪১৯, ১৪ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৪১৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রদত্ত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত

শাহরিয়ার কবিররা অপপ্রচার করে বাংলাদেশের সর্বনাশ ডেকে আনছেন

ঘাদানি কমিটির নির্বাহী প্রেসিডেন্ট শাহরিয়ার কবির সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ‘‘যুক্তরাষ্ট্র জামায়াতকে মডারেট দল মনে করলে সন্ত্রাস যাবে না। জামায়াতে ইসলামী হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হোতা এবং তাদের নেটওয়ার্কের লোকজনই আল-কায়েদা ও তালেবান সৃষ্টি করছে। নাফিসের গডফাদার হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’’ মর্মে যে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান গতকাল মঙ্গলবার এক বিবৃতি প্রদান করেছেন।

‘‘ঘাদানি কমিটির নির্বাহী প্রেসিডেন্ট শাহরিয়ার কবির সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ‘যুক্তরাষ্ট্র জামায়াতকে মডারেট দল মনে করলে সন্ত্রাস যাবে না। জামায়াতে ইসলামী হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হোতা এবং তাদের নেটওয়ার্কের লোকজনই আল কায়েদা ও তালেবান সৃষ্টি করছে। নাফিসের গডফাদার হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী' মর্মে যে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার এ মিথ্যা বক্তব্যের জবাবে আমরা জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। আলকায়েদা, তালেবান ও নাফিসের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। কাজেই জামায়াতে ইসলামী নাফিসের গডফাদার হওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে। সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ হওয়ার প্রশ্ন সম্পূর্ণ অবান্তর। জামায়াতের মদদে কোন মৌলবাদী সংগঠন ও এনজিওর অভ্যুদয় ঘটেনি। রোহিংগাদের কোন মৌলবাদী জঙ্গী সংগঠনের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। এসব অভিযোগ শাহরিয়ার কবিরদের অলীক কল্পনামাত্র। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেস্ট ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এভাবে অপপ্রচার চালিয়ে তিনি বাংলাদেশের সর্বনাশ করছেন। তার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি শাহরিয়ার কবিরের প্রতি আহবান জানাচ্ছি।’’