Quantcast
ঢাকা, বুধবার 31 October 2012, ১৬ কার্তিক ১৪১৯, ১৪ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১০৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

হেমায়েতপুরে হল-মার্কের সব কারখানা বন্ধ ঘোষণা

সাভার সংবাদদাতা : বেতন-বোনাস ও ওভারটাইমের দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর ঈদের ছুটির মধ্যেই সাভারের হেমায়েতপুরে হল-মার্ক গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাভার শিল্প পুলিশের পরিদর্শক আবদুল বাতেন খান  বলেন যে, গত সোমবার রাত ১২টার দিকে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিস টাঙিয়ে দেয়া হয়। তবে এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি বাতেন।

সোনালী ব্যাংক থেকে নিয়ম ভেঙে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ ঋণ নেয়ার অভিযোগে হল-মার্কের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচলক ও মহাব্যবস্থাপক গ্রেফতার হওয়ার পর এই গ্রুপের বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৩০ হাজার শ্রমিকের বেতন-ভাতা আটকে যায়।

তাদের আন্দোলন, বিক্ষোভ ও ভাঙচুরের প্রেক্ষিতে ঈদের আগে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা হলেও ঈদ বোনাস ও ওভারটাইমের পাওনা বকেয়া রেখেই গত ২৫ অক্টোবর থেকে ছুটি ঘোষণা করা হয় এ গ্রুপের সব কারখানায়। শ্রমিকদের বলা হয় ৩ নবেম্বর কারখানা খুললে বকেয়া টাকা ও অক্টোবর মাসের বেতন দেয়া হবে।

কিন্তু ওই ছুটি শেষ হওয়ার আগেই সোমবার রাতে অনির্দিষ্টকালের বন্ধের নোটিস টাঙিয়ে দেয়া হয়।

এ বিষয়ে কথা বলার জন্য হল-মার্কের কোনো কর্মকর্তাকে মঙ্গলবার সকালে কারখানায় পাওয়া যায়নি। হেমায়েতপুরে ওই কারখানা কম্পাউন্ডের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।