Quantcast
ঢাকা, বুধবার 31 October 2012, ১৬ কার্তিক ১৪১৯, ১৪ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৫৭৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সরকার জামায়াতকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে -তাসনীম আলম

 নাটোর সংবাদদাতা : জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম বলেছেন, সরকার জামায়াতকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। যুদ্ধাপরাধের মত মীমাংসিত বিষয়কে সামনে এনে নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে কারাগারে নিয়ে নির্যাতন চালাচ্ছে। এ সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চালাচ্ছে। তারা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে রাখাসহ মিছিল-মিটিং-পোস্টারিংয়ে বাধা দিয়ে জামায়াতকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে।

তিনি গতকাল মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। উপজেলা আমীর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জামায়াত নেতা ও বাগাতিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক বেলালুজ্জামান, মুজাহিদুল ইসলাম প্রমুখ।