Quantcast
ঢাকা, বুধবার 31 October 2012, ১৬ কার্তিক ১৪১৯, ১৪ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৮২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

মোবাইল টাওয়ারের রেডিয়েশন স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার : মোবাইল কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের মাত্রা এবং স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে বসানো মোবাইল কোম্পানির টাওয়ারগুলো থেকে নিঃসৃত রেডিয়েশন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশনা দেয়া হবে না-জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সরকারের ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানকে আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাস সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। গত সোমবার সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও এডভোকেট এখলাস উদ্দিন ভূঁইয়া এই রিট আবেদন দায়ের করেন।

আদালতের আদেশে মোবাইল কোম্পানিগুলোর টাওয়ার পরিদর্শন করে রেডিয়েশনের মাত্রা নিয়ে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে এই প্রতিবেদন দাখিল করতে হবে। এছাড়া সাত দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি করতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। এই কমিটিতে বিজ্ঞানী, সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক, স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় এবং আণবিক শক্তি কমিশনের প্রতিনিধিরা থাকবেন।

মোবাইল টাওয়ারের কারণে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত প্রভাব পরীক্ষা করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে।