Quantcast
ঢাকা, বুধবার 31 October 2012, ১৬ কার্তিক ১৪১৯, ১৪ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৭৪৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

তিলে তিলে জমানো টাকায় হজ্জ পালন

৬০টি বছর পর আল কালামের প্রিয় স্বপ্ন পূরণ

সংগ্রাম ডেস্ক : তিনি ৮০ বছরের জীবনের ৬০টি বছর অর্থ সঞ্চয় করে এসেছেন হজ্জব্রত পালনের জন্য। সেই স্বপ্ন-সাধ শেষপর্যন্ত এবার পূরণ হয়েছে। বাংলাদেশী অশীতিপর আবু আল কালাম (৮০) কষ্টে জমানো টাকায় হজ্জ পালনের মাধ্যমে একটি অতিপ্রিয় ইচ্ছা পূরণ করতে পারলেও তার অপর ইচ্ছাটি অপূর্ণই থেকে যায়। সেই ইচ্ছাটি হল, প্রিয় নবীর (সা.) জন্ম স্থানে শেষনিঃস্বাস ত্যাগ করা।

আবু আল কালাম সংবাদ মাধ্যমকে জানান, ২০ বছর বয়সে সঞ্চয় শুরু করেন হজ্জ পালনের জন্য। দুনিয়ার বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমানের সঙ্গে হজ্জ পালনে মক্কা-মদীনার পূণ্যভূমিতে যাওয়ার জন্য পর্যাপ্ত অর্থ জমাতে তিনি বিয়ে করার চিন্তাও করেননি। বাংলা নিউজ।

তিনি বলেন, এজন্য আমি খেতে-খামারে প্রচুর শ্রম দিয়েছি। দু'বছর আগেই আমি হজ্জের জন্য পর্যপ্ত অর্থ সঞ্চয় করি। কিন্তু তখন ভাগ্যে ভিসা না জোটায় হকেজ্জ আসতে পারিনি।

এবার ভিসা পেয়ে আসলাম। হজ্জে পুরোপুরি আত্মনিবেদনের জন্যে এখানে আসার আগে সহায় সম্পত্তি সব বিক্রি করে এসেছি। পবিত্র ভূমিতে পা রাখার মুহূর্তেই আমি সর্বশক্তিমান প্রভুর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেছি, এই মক্কায়ই যেন আমার মরণ হয়।