Quantcast
ঢাকা, শুক্রবার 2 November 2012, ১৮ কার্তিক ১৪১৯, ১৬ জিলহজ্জ ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩১৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

৭ দেশের কূটনীতিক ও এডিবির কান্ট্রি ডিরেক্টরের সাথে বিএনপি নেতাদের বৈঠক

স্টাফ রিপোর্টার : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন বিএনপির নেতারা। বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত-হাইকমিশনাররা এবং এডিবি'র কান্ট্রি ডিরেক্টর এ বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জি-৯ এর সভাপতি এম সাইফুল ইসলাম প্রমুখ। 

রাত ৯টা থেকে শুরু হওয়া বৈঠকটি চলে প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত। পরে তারা ডিনারে অংশ নেন।

সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক চীন-ভারত সফরসহ নানা প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সেখানে ডিনারের দাওয়াত ছিল। তাই আমরা গিয়েছিলাম। এটি রাজনৈতিক কোনো বৈঠক ছিল না।