|
|
উল্লাপাড়ায় পুলিশের গুলীতে নিহত মাহফুজুলের নামাযে জানাযা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা : মাওলানা সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে উলvপাড়ায় পুলিশের গুলীতে নিহত মাহফুজুলের নামাযে জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। গত সোমবার রাতে উলvপাড়া থানা থেকে পুলিশ নিহত মাহফুজুলের লাশ তার গ্রামের বাড়ি উপজেলার ফলিয়া গ্রামে পৌঁছালে সহপাঠী শিক্ষার্থী আর গ্রামবাসীর আহাজারিতে এক বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নিহত মাহফুজুলের লাশ নামাযে জানাযার জন্য তার স্কুল ফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ কান্নায় ভেঙ্গে পড়ে। বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে স্কুলের বিশাল মাঠ শোকার্ত মানুষের ভিড়ে উপচে পড়ে।
জানাযা পূর্ব সমাবেশে জামায়াত শিবির ও ১৮ দলীয় জোট নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট শামছুল আলম, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এ.বি.এম আব্দুস ছাত্তার, উলvপাড়া পৌর বিএনপির সভাপতি মেয়র বেলাল হোসেন, রায়গঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ, বিএনপি নেতা আজাদ হোসেন, এডভোকেট আব্দুর রশিদ চাঁদ, সলঙ্গা বিএনপি সভাপতি মতিয়ার রহমান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, এডভোকেট আবু তালেব, সভাপতি সোলায়মান হোসেন, সলঙ্গার আমির হোসাইন, উলvপাড়া জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, ফলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল হোসেন প্রমুখ।

