|
|
কাতারে প্রধানমন্ত্রী
বাংলানিউজ : গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী দোহার রিজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত ‘আমেরিকা এবং মুসলিম বিশ্ব ফোরাম-২০১২' শীর্ষক সম্মেলনের নবম অধিবেশন উদ্বোধন করেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসেম বিন জাবার আল থানী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওআইসির মহাসচিব একমেলদ্দিনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা তিনদিন ব্যাপী এ সম্মেলনে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী উদ্বোধনী অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি সিরিয়া এবং বিভিন্ন ইস্যুতে কাতারের গৌরবময় ভূমিকার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মূলত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এর টুইন টাওয়ার হামলার পর থেকে এ সংস্থার প্রয়োজনীয়তা অনুভব হতে থাকে। আমেরিকার সঙ্গে আমাদের সহযোগিতামূলক সম্পর্ক এবং আস্থা প্রয়োজন। এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য ফিলিস্তিন ও ইসরাইল দ্বনদ্ব অবশ্যই সমাধান হতে হবে এবং আমেরিকা চাইলে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ ফিলিস্তিন ইস্যুটির কারণে আজ মুসলিম বিশ্ব এবং আমেরিকার মাঝে আস্থার ঘাটতি চলছে। তিনি বলেন, কাতার সবসময় এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য যে কোনো কিছুর উদ্যোগ নিতে প্রস্তুত।
তিনি বসনিয়া যুদ্ধের সময় আমেরিকার অবস্থান তুলে ধরে বলেন, মুসলমানদের পক্ষে তাদের সেকালের অবস্থানের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। চলমান বিশ্বের শান্তি ও সম্প্রীতি রক্ষায় তিনি আমেরিকা ও মুসলিম বিশ্বের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। গতকাল বুধবারের বাকিসময় এবং বৃহস্পতিবার এ সম্মেলনের অন্যান্য পর্ব অনুষ্ঠিত হবে।

