Quantcast
ঢাকা, মঙ্গলবার19 June 2012, ৫ আষাঢ় ১৪১৯, ২৮ রজব ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৬৯২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

মীর কাসেম আলী গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী শিবিরের বিক্ষোভ

শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আটকে রেখে সরকার নিজেই মানবতার চরম লংঘন করছে

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে প্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর উত্তর শিবিরের বিক্ষোভ মিছিল -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল সোমবার ছাত্রশিবির দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শিবিরের মহানগর, শহর ও জেলা শাখাসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।    

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয়েছে। ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রে অংশ হিসেবেই একের পর এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের কথা বলা হলেও শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আটকে রেখে মানবতার চরম লংঘন করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, আমরা বারবার বলে আসছি, যে আইনে এই বিচার প্রক্রিয়া চলছে তা কালো আইন। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই আইনের কোন গ্রহণযোগ্যতা নেই। এই আইন বাতিল করে অবিলম্বে নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। অন্যথায় ছাত্রজনতার প্রবল আন্দোলনে নেতৃবৃন্দকে মুক্ত করার পাশাপাশি এ সরকারের পতন ঘটানো হবে।

চট্টগ্রাম মহানগরী উত্তর : বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর উত্তর শিবির। সমাবেশে নগর উত্তর শিবিরের সেক্রেটারি আব্দুল মোনায়েম বক্তব্য রাখেন। মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। মিছিলটি গোলপাহাড় মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাজশাহী অফিস : জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর আতাউর রহমান বলেছেন, মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্যেই নেতৃবৃন্দের বিরুদ্ধে  একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে আটক রেখে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায়।

তিনি গতকাল বিকালে নগর কার্যালয়ে মীর কাসেম আলীকে গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ  সমাবেশে সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন। রাজশাহী মহানগরীর আমীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগীর নায়েবে আমীর প্রফেসর আবুল হাশেম, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সকহারী সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হুসাইন ও ইমাজ উদ্দিন মন্ডল, রাজনৈতিক সেক্রেটারি এডভোকেট আবু মুহাম্মাদ সেলিম, প্রচার সেক্রেটারি শাহাদাৎ হোসাইন প্রমুখ।

সিলেট মহানগরী : একই দাবিতে মিছিল করেছে ছাত্রশিবির সিলেট মহানগরী। মহনগর সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপুর নেতৃত্বে সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাকের ব্যবস্থাপনায় নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে আম্বরখানা এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি আ.জ.ম মোজাহিদ রুমি ও সেক্রেটারি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।

রংপুর মহানগরী: রংপুর মহানগরী বিকেলে বিশাল বিক্ষোভ  মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নগরীর প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে, টার্মিনাল এলাকায় এক সমাবেশ করে। ছাত্রশিবির মহানগরী সেক্রেটারি আল-আমিন হাসানের পরিচালনায়  সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামীর ছাত্রশিবিরের রংপুর মহানগরী সভাপতি মোস্তাক আহমদ। মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির রংপুর মহানগরীর অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক মো. শাহীরাজ আলম, ছাত্রকল্যাণ সম্পাদক মো. আব্দুস সালাম, শিক্ষা সম্পাদক মো. শামীম আলম, কলেজ কার্যক্রম সম্পাদক আমিনুর রহমান, কারমাইকেল কলেজ সভাপতি রাজিবুর রহমান প্রমুখ।

বগুড়া শহর : ইসলামী ছাত্রশিবির বগুড়া শহরের উদ্যোগে শহর শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির বগুড়া  শহর শিবিরের সেক্রেটারি মো. আলাউদ্দিন সোহেল। মিছিলে আরো অংশ নেন বগুড়া জেলা দক্ষিণ সভাপতি মো. আল আমিন, বগুড়া শহর শিবিরের দফতর সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. তৈবুর রহমান, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক হোসাইন মুহাম্মদ মানিক, প্রচার ও আইটি সম্পাদক সাবিবর শাহরিয়ার শুভ প্রমুখ।

নওগাঁ জেলা : একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ জেলা শিবির। কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঢাকা বাসস্টান্ডে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আইনুল হক, মাওলানা জাকারিয়া হোসেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি আনোয়ার আলম, নামাজগড় বিশ্ববিদ্যালয় মাদরাসা সভাপতি আব্দুর রহিম স্বজল, শহর পশ্চিম সেক্রেটারি শামসুদ্দীন  প্রমুখ।

জয়পুরহাট জেলা: জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ব্যাপক পুলিশী বাধা স্বত্ত্বেও এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। জেলা সভাপতি আসলাম হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, জেলা অফিস আবু যর গিফারী, শহর সভাপতি আব্দুর রহিম প্রমুখ। মিছিলটি শহরের বাটার মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড পৌঁছলে পুলিশ অতির্কিত হামলা চালিয়ে শিবিরের শহর সভাপতিসহ ছয় শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করে।

টাঙ্গাইল শহর ও জেলা: টাঙ্গাইল শহর ও জেলা ছাত্রশিবির যৌথ উদ্যেগে বিক্ষোভ মিছিল করেছে। শহর সভাপতি শেখ ফরিদের নেতৃত্বে মিছিলটি শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে আরো অংশ নেন জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লালমনিরহাট জেলা: লালমনিরহাট জেলা মিছিল বের করে। মিছিলটি আদিতমারী থানার সাপটিবাড়ি হাট প্রদক্ষিণ করে মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত থাকেন জেলা সেক্রেটারি মো. ফরিদুল ইসলাম, এইচ আর ডি সম্পাদক মাহিবর রহমান, জেলা দফতর সম্পাদক আব্দুল করিম ও পাঠাগার সম্পাদক আবুল হাসান বাসারসহ অন্যান নেতৃবৃন্দ।

কুড়িগ্রাম জেলা: জেলা সভাপতি মো. জাহাঙ্গীর আলম জুয়েলের নেতৃত্বে মিছিলটি কুড়িগ্রামের ফায়ার সার্ভিস জামে মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি মো. জাহাঙ্গীর আলম জুয়েল। এদিকে মিছিল শেষে ফেরার পথে শিবির নেতা খাইরুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

লক্ষ্মীপুর শহর: লক্ষ্মীপুর শহর শিবির মীর কাসেম আলীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। শহর সভাপতি আব্দুল আউয়াল রাসেলের নেতৃত্বে মিছিলটি লক্ষ্মীপুর চক চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোডাউন রোড গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলন- শহর সেক্রেটারি হারুনুর রশিদ, জেলা সভাপতি আলী হোসেন মুরাদ, সাবেক জেলা সভাপতি মহসিন কবির মুরাদ, শহর সভাপতি নাজমুল হাসান পাটওয়ারীসহ প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী।

ঢাকা জেলা উত্তর: সাভার বাজার বাসস্ট্যান্ডে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের  উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি জি এম জিয়াউল হকের নেতৃত্বে মিছিলটি সাভার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার রোড প্রদক্ষিণ করে সাভার বাজারে গিয়ে শেষ হয়। ইসলামী ছাত্রশিবিরের  ঢাকা জেলা উত্তরের দফতর সম্পাদক মো. আলাউদ্দিনের পরিচালনায়  মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি জি এম জিয়াউল হক, শিবির নেতা এম এ রায়হান প্রমুখ।

কিশোরগঞ্জ শহর: ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ শহর শাখা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু  হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক শেখ মো. রোকন রেজা, জেলা উত্তরের সভাপতি জহিরুল ইসলাম, জেলা দক্ষিণের সভাপতি যোবায়ের আহমেদ ও জেলা উত্তরের সেক্রেটারি খালেদ হাসান জুম্মন। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে মীর কাসেম আলীর আশু মুক্তি দাবি করেন।