Quantcast
ঢাকা, মঙ্গলবার19 June 2012, ৫ আষাঢ় ১৪১৯, ২৮ রজব ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৯৭৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চের ফের আদালত অবমাননার রুল জারি

মাহমুদুর রহমান ও ব্রিটেনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৯ আইনজীবীকে তলব

স্টাফ রিপোর্টার : আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরো একটি আদালত অবমাননার রুল জারি করে তাকে হাইকোর্টে তলব করা হয়েছে। পাশাপাশি ব্রিটেনে বসবাসরত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও লিগ্যাল এইড কমিটির ১৯ নেতাকেও তলব করা হয়েছে। আগামী ১৮ জুলাই মাহমুদুর রহমান ও আইনজীবীদের হাজির হতে বলা হয়েছে। গত রোববার আমার দেশে প্রকাশিত ‘ব্রিটেনে বিচারপতি মানিকের একাধিক বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবী ফোরাম' শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে গতকাল সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এছাড়া আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের সনদ কেন ল'সোসাইটি, ইংলিশ বার ও বার কাউন্সিলে পাঠানো হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগের রোববার একই বেঞ্চ বিচারপতি শামসুদ্দিন মানিককে নিয়ে স্পিকারের রুলিংয়ের ভাগ্য অনিশ্চিত : আমাকে রাষ্ট্রদ্রোহী বললে কিছু করার নেই : ক্ষমতা পেয়ে ‘কেউ কী হনুরে ভাবলে সমস্যা' শীর্ষক প্রতিবেদন সূত্রে আদালত অবমাননার রুল ও তলব আদেশ দেন। ওই আদেশে মাহমুদুর রহমান ও পত্রিকাটির সংসদ প্রতিবেদককে আগামী ১২ জুলাই হাজির হতে বলা হয়।

মাহমুদুর রহমান ছাড়াও যাদের গতকাল সোমবার তলব করা হয়েছে তারা হলেন- জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার তারিক বিন আজিজ, জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সলিসিটার বিপ্লব পোদ্দার, যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, ব্যারিস্টার মহিউদ্দিন, ব্যারিস্টার আবু মোর্শেদ ইউসুফ, ব্যারিস্টার উসমান, এডভোকেট নাসরিন আক্তার, এডভোকেট নাসের খান অপু, এডভোকেট মঈন উদ্দিন, এডভোকেট মাহবুবুল হক, এডভোকেট আবুল বাশার, এডভোকেট হারুন, এডভোকেট ইফতেখার, সলিসিটার আবু তাহের, সলিসিটার রফিক আহমদ।