Quantcast
ঢাকা,বুধবার 20 June 2012, ৬ আষাঢ় ১৪১৯, ২৯ রজব ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৬১৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

মীর কাসেম আলী গ্রেফতারের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ অব্যাহত

প্রহসনের বিচার বন্ধ করে জামায়াত নেতাদের মুক্তি দিন - ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার : ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে গ্রেফতারের প্রতিবাদে গত দুই দিনের মতো গতকাল মঙ্গলবারও ছাত্রশিবির রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মীর কাসেম আলী একজন সমাজসেবী ও সফল শিল্প উদ্যোক্তা। আজ সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে গ্রেফতার করে কালো আইনের অধীনে বিচারের পাঁয়তারা করছে। সারাজীবন যিনি দেশ ও জাতির খেদমত করেছেন তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এ দেশের মানুষ কখনোই বিশ্বাস করবে না। তিনি সমাজের দরিদ্র, অসহায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য যে অবদান রেখেছেন সচেতন দেশবাসী তা ভালোভাবেই অবগত আছেন।

নেতৃবৃন্দ বলেন, দেশীয় শিল্পে মীর কাসেম আলীর অবদান অপরিসীম। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। আজ তার মতো শ্রদ্ধেয় ব্যক্তিকে গ্রেফতার করে জালিম সরকার তার জুলুমের চূড়ান্ত নমুনা পেশ করেছে। অবিলম্বে মীর কাসেম আলীসহ অন্যায়ভাবে গ্রেফতারকৃত জামায়াত নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। অন্যথায় ছাত্রশিবির ছাত্রজনতাকে সাথে নিয়ে দেশব্যাপী আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করবে।

ঢাকা মহানগরী পশ্চিম : ঢাকা মহানগরী পশ্চিম শাখা সকাল সাড়ে ৮ টায় রাজধানীর মিরপুর-১ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী পশ্চিম শাখার সভাপতি সাজ্জাদ হোসাইন এবং সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী সভাপতি সাজ্জাদ হোসাইন। মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহানগরী দফতর সম্পাদক মো. আরাফাত হোসাইন, প্রচার ও ছাত্রকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম ফরাজী, স্কুল কার্যক্রম সম্পাদক আল মামুন, এইচআরডি সম্পাদক ডা. মো. আমিনুল ইসলাম শাহ প্রমুখ।

ঢাকা মহানগরী উত্তর : রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। সকাল ৯টায় ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি আহমদ সালামনের নেতৃত্বে মিছিলটি রাজধানীর শাহজাদপুর এলাকায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা অফিস সম্পাদক শেখ হাফিজুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান খান, এইচ আর ডি সম্পাদক হাসনাইন আহমদ, আইটি সম্পাদক তারিক হাসান, প্রচার সম্পাদক জামিল মাহমুদসহ মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকা মহানগরী দক্ষিণ : ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল বিকাল সাড়ে ৩টায় গেন্ডারিয়া রেলগেট থেকে শুরু হয়ে জুরাইনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ভারপ্রাপ্ত মহানগরী সভাপতি সাদেক বিল্লাহর নেতৃত্বে মিছিলে অংশ নেন, মহানগরী অফিস সম্পাদক মিজানুর রহমান, এইচ আর ডি সম্পাদক হাবীবুল্লাহ বাহার ও কলেজ সম্পাদক আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ।

ঢাকা মহানগরী পূর্ব : ঢাকা মহানগরী পূর্ব রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। সকাল সাড়ে ৯টায় মহানগরী সভাপতি এনামূল কবীরের নেতৃত্বে মিছিলটি টিটি পাড়ায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরো অংশ নেন মহানগরী সেক্রেটারি রাশেদুল হাসান রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় : ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজধানীর নয়াবাজার মোড়ে বিক্ষোভ মিছিল করেছে। বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াদ হোসাইন রায়হানের নেতৃত্বে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ : বিকালে ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি মানিকগঞ্জ কোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। জেলা সভাপতি আহমাদ আব্দুল্লাহ মিছিলে নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিলে সাবেক জেলা সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম জসিম, জেলা সেক্রেটারি মোহাম্মদ নূরুল ইসলাম, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সিরাদ আলী, পৌর ছাত্রশিবিরের সভাপতি এস এম ফেরদৌস, জেলা স্কুল বিভাগের পরিচালক মো. আনছার উল্লাহ প্রমুখ।