|
|
সৌদি যুবরাজের ইন্তিকালে ঢাকায় শোক বইতে স্বাক্ষর করলেন নাজির আহমদ
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ.কে.এম নাজির আহমদ গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে গমন করেন এবং সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী নায়েফ বিন আব্দুল আজিজ আল-সৌদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবনে রক্ষিত শোক বইতে তিনি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।
অধ্যাপক এ.কে.এম. নাজির আহমদের সাথে ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এম.পি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এম.পি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী নায়েফ বিন আব্দুল আজিজ আল-সৌদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের নিকট লেখা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদের একটি শোকবার্তা সৌদি আরবের বাদশাহের নিকট পাঠানের জন্য ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্সের নিকট হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

