|
|
বিদেশে পাঠানোর দাবিতে বিভিন্ন সংগঠনের বিবৃতি
স্টাফ রিপোর্টার : বিশ্বনন্দিত আলেমে দ্বীন ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। তারা বলেন, অনেককে সরকারি খরচেই বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর মাওলানা সাঈদী সুদীর্ঘকাল ধরে কুরআনের তাফসীর করে যাচ্ছেন। তাকে তার পরিবারই বিদেশে চিকিৎসা করার সুযোগ দাবি করছে। সেটাও মানা হচ্ছে না। বিবৃতিদানকারী সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, ইসলাম ধ্বংসের চক্রান্তকারীরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে।
হক্কানী পীর-মাশায়েখ পরিষদ:
বাংলাদেশ হক্কানী পীর-মাশায়েখ পরিষদ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, ইসলাম ধ্বংসের চক্রান্তকারীরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে। আমরা অত্যন্ত ব্যথিত ও উদ্বিগ্ন বাংলাদেশ আল্লামা সাঈদীর অবস্থা এখনও ভাল হয়নি। বরং নতুন সমস্যায় আক্রান্ত হচ্ছেন তিনি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হার্টে রিং পরানোর পর তার বাম হাত ও কপাল ফুলে গেছে। ঠোট ও জিহবায় ঘা হয়েছে। এমতাবস্থায় তাকে তার পরিবারের খরচ দেয়ার শর্তে কেন সরকার বিদেশে পাঠানোর অনুমতি দিচ্ছে না।
তারা উদ্বিগ্ন ও শংকা প্রকাশ করে বলেন, অনেক নাস্তিককে বিদেশে সরকারি সহায়তায় চিকিৎসা করা হয়, অথচ মুসলমানদের দেশ, মুসলিম প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা কুরআন হাদীসে বিশ্বাসী মুসলমান, নিজেদের আস্তিক বলে দাবি করা সত্ত্বেও কুরআন তাফসীরকারকের সুচিকিৎসার কোন ব্যবস্থা করছে না। তাই তারা সরকার প্রধান, রাষ্ট্র প্রধানের নিকট অনুরোধ করেন, কিছু সংখ্যক ঘাপটি মারা নাস্তিকের কুপরামর্শ না ধরে মাওলানা সাঈদীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় আল্লাহর গজব আপনাদের জন্যে অপেক্ষা করছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন- মাওলানা আবুল বশর পীর সাহেব শাহতলী, মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দীকি ছোট পীর সাহেব শর্ষিণা, শাহ কামরুল হাসান সাঈদ আনসারী পীরসাহেব টেকেরহাট, শাহ এমদাদুল্লাহ পীর সাহেব, খাজা শাহ ওয়ালিউল্লাহ পীর সাহেব গাছতলা, মাওলানা ফেরদাউছ পীর সাহেব বরগুনা, মাওলানা আ. মোমেন নাছেরী পীর সাহেব মিরেরশরাই দরবার শরীফ, মাওলানা আবু ছাইদ পীর সাহেব ঠাকুরগাও, মাওলানা তৈয়বুর রহমান পীর সাহেব হদুয়া দরবার শরীফ ঝালকাঠী, মাওলানা শহিদুল্লাহ পীর সাহেব রহমতপুর বাগেরহাট, মাওলানা মো. নুরুদ্দিন পীর সাহেব শিংগুলা, মাওলানা মো. মহিববুল্লাহ পীর সাহেব, মাওলানা মো. ছগির মাহমুদ পীর সাহেব মাদারীপুর, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা সিরাজুল কবির পীর সাহেব রাজবাড়ী, মাওলানা আব্দুল হালিম পীর সাহেব কুমিল্লা, মাওলানা গোলাম সরোয়ার পীর সাহেব আড়াইবাড়ি বি.বাড়িয়া, মাওলানা সাদেকুর রহমান পীর সাহেব বরগুনা, মাওলানা মঈনউদ্দীন পীর সাহেব তিলিপ লাঙ্গলকোর্ট কুমিল্লা, মাওলানা নেসার আহমদ খলীফা ফুরফুরা দরবার শরীফ সাতক্ষীরা, মাওলানা সিরাজুল কবির পীর সাহেব রাজবাড়ী, মাওলানা আবু সাঈদ আনসারী পীর সাহেব, মাওলানা এ.এইচ.এম. কুতুবুদ্দীন পীর সাহেব আড়াইহাজার প্রমুখ।
সৌদি আরবস্থ উলামা কাউন্সিল:
সৌদি আরবস্থ উলামা কাউন্সিলের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের অন্যতম আলেম ও মুফাসসীরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বাস্থ্যের খবর ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখে আমরা খুবই উদ্বিগ্ন। যিনি কয়েক দশক ধরে কুরআনের তাফসীর করেছেন তার মাধ্যমে কুরআনের আওয়াজ দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে বলে কিছু সংখ্যক নাস্তিক তা বরদাশত করতে পারছে না বলে মনে হয়। ফলেই তার শারীরিক গুরুতর অসুস্থের পরেও বিদেশে চিকিৎসার সুযোগ করে দিচ্ছে না। আমাদের সন্দেহ হয় তাকে এমনিভাবে মেরে ফেলতে পারলেই ইসলাম প্রচার ও কুরআনের তাফসীর বন্ধ হলে নাস্তিকদের কার্যক্রম ও ষড়যন্ত্র সহজভাবে চলতে পারে। তারা বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ করেন, অবিলম্বে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য।
প্রবাসী উলামাগণ বলেন, ইসলামের দুশমনদের প্ররোচনায় কোন কুচক্রী মহল হাসপাতালেই আল্লামা সাঈদীকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে কিনা তা সরকারকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আল্লামা সাঈদীকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে দেশ-বিদেশের ইসলাম ও কুরআন প্রেমী জনতা ঐক্যবদ্ধ হয়ে তার দাঁতভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ।
বিবৃতি দাতাগণ হলেন: মুফতি মাওলানা আব্দুল হালিম, মুফতি মাওলানা যায়িদ হোসাইন (মদীনা), মুফতি মাওলানা হাবিবুর রহমান (মদীনা), মুহাদ্দিস মাওলানা রেজাউল করীম (মদীনা), ইঞ্জিনিয়ার মো. নাসিমুদ্দীন (মদীনা) মুফতি মাওলানা কারামত আলী (মক্কা), খতীব মুফতি মাওলানা আমজাদ হোসাইন (রিয়াদ), মাওলানা জামশেদ আলী (জেদ্দা), মুহাদ্দিস মাওলানা একে খন্দকার (মক্কা), মুফতি আমীরুল ইসলাম (জেদ্দা), মুফতি মাওলানা মাহমুদুল হাসান (মক্কা), মুফতি মাওলানা আব্দুর রহমান (আভা), মুফতি মাওলানা রফিকুল ইসলাম (আলকাসিম), মুফতি ফারুক শাহ (তাবুক), ইঞ্জিনিয়ার আবুল বাশার, মাওলানা মোস্তাকিম বিল্লাহ (মদীনা) মাওলানা মামুনুর রশীদ (রিয়াদ) প্রমুখ।
বাংলাদেশ ন্যাপ:
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এক বিবৃতিতে মত পার্থক্যের ঊর্ধ্বে থেকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে এবং মানবিক দৃষ্টিকোন থেকে বিশিষ্ট ইসলামী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহবান জানান।

