Quantcast
ঢাকা, সোমবার 9 July 2012, ২৫ আষাঢ় ১৪১৯, ১৮ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৬৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

১৮ দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি

সংগ্রাম রিপোর্ট : গতকাল রোববার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন, বিদ্যুৎ-গ্যাস পানি সমস্যা এবং অসহনীয় যানজট নিরসনে সরকারি ব্যর্থতার প্রতিবাদে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের সকল মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ সমাবেশ থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। সমাবেশসমূহে বলা হয়, সরকার বিদ্যুৎ-গ্যাস-পানি সংকট নিরসন ও আইন শৃক্মখলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ।

সিলেট ব্যুরো ঃ নির্দলীয় নিরপেক্ষ  সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সর্বগ্রাসী দুর্নীতি বন্ধ, বিদ্যুৎ, গ্যাস, পানি সমস্যার সমাধান ও আইন শৃক্মখলা রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে সিলেট নগর জামায়াতের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন- মহাজোট সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত আপাদ-মস্তক একটি দুর্নীতিবাজ সরকার। গলাবাজি আর মিথ্যাচারিতা করে দুর্নীতিকে ঢাকার অপচেষ্টা শতভাগ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আসন্ন রমজানের পূর্বেই জনদুর্ভোগ লাঘব ও আইন শৃংখলার উন্নয়নে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নতুবা জনবিচ্ছিন্ন এ অত্যাচারী সরকার জনরোষ থেকে রক্ষা পাবে না।

মহানগরী সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগরী নায়েবে আমীর ডাঃ সায়েফ আহমদ, সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, সহকারী সেক্রেটারি মো. ফখরুল ইসলাম, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, মুফতী আলী হায়দার, এডভোকেট আব্দুর রব, হাফিজ মুশাহীদ আহমদ, শামীম আহমদ, শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু প্রমুখ।

গাজীপুর সংবাদদাতা ঃ গাজীপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর মো. হোসেন আলীর সভাপতিত্বে জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আমীর আবুল হাসেম খান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর পৌর জামায়াতের আমীর মোঃ খায়রুল হাসান। এ সময় বক্তব্য রাখেন মাওলানা শফিকুল ইসলাম, ইসহাক আলী মোল্লাহ, ডা. রফিকুল আলম, কবীর হোসাইন, ডা. কবীর হোসেন, তারেকুজ্জামান প্রমুখ।

চট্টগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিসটেন্ট সেক্রেটারি আ.জ.ম.ওবায়েদুল্লাহ বলেছেন, দেশের জনগণ আজ চরম উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে। দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই ও পানি নেই। আইনের শাসন নেই। চলছে দুর্নীতির মহোৎসব। সরকারের মন্ত্রীর দুর্নীতি প্রমাণ হওয়ার পর ও শান্তি না দিয়ে তাদের রক্ষা করা হয়েছে। পদ্মা সেতুতে দুর্নীতির কারণে বিশ্বব্যাংকসহ বিনিয়োগকারীরা চলে যাওযার পর শুধু দেশের অর্থনীতির  ক্ষতি হয়নি দেশের মান-মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। তিনি অবিলম্বে ব্যর্থ সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

 জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এডিএম মুহাম্মদ শহীদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ্, ছাত্রনেতা কামরুল ইসলাম প্রমুখ।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন জেলা আমীর মুহাম্মদ জাফর সাদেক। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের পক্ষ থেকে এডিএম মুহাম্মদ শহিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমীর মুহাম্মদ ইসহাক ও সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ নুরুলল্লাহ্ প্রমুখ।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ  থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন উত্তর জেলা জামায়াত নেতা ও শ্রমিক কল্যাণ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ ইসহাক ও জামায়াত নেতা আবুল হাশেম প্রমুখ।

খুলনা অফিস : সর্বগ্রাসী দুর্নীতি, গ্যাস, বিদ্যুৎ ও পানি সমস্যা নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা ১৮ দলীয় জোটের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. জাকারিয়া হোসেন এ স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দেশব্যাপী খুন, গুম, অপহরণ, ডাকাতি, দখল ও গুপ্তহত্যা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সারাদেশে গুম ও গুপ্ত হত্যার মহাধুম চলছে। দেশজুড়ে অজ্ঞাত লাশের ছড়াছড়ি। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে বেওয়ারিশ লাশ। রাস্তার পাশে বিলে ঝিলে রেল লাইনে পাওয়া যাচ্ছে মানুষের মৃত দেহ। জুলুমবাজ সরকার দেশটাকে একটি মৃত উপত্যকা বানিয়েছে। সাধারণ মানুষ আজ আতংকিত।

সর্বক্ষেত্রে ব্যর্থ ও দেশে-বিদেশে স্বীকৃতিপ্রাপ্ত দুর্নীতিবাজ এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করার আহবান জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি এম নূরুল ইসলাম দাদু ভাই ও অধ্যাপক মাজেদুল ইসলাম, খুলনা মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম,  খেলাফত মজলিশের মহানগর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মতিন ও মাস্টার শফিকুল আলম, সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, বিজেপি'র সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, প্রমুখ।  এর আগে নগরীর কেডি ঘোষ রোডস্থ মহানগর ও জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজেদুল ইসলামের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি জেলা ১৮ দলীয় ঐক্য জোট উদ্যোগে ঝালকাঠি ডিসি অফিসের সামনে গতকাল সকাল ১০টায় এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট হুমায়ুন কবির রাছুল, জেলা বিএনপির সাঃ সম্পাদক মেহেদী হাসান বাপ্পী প্রমুখ। জেলা বিএনপি অফিস থেকে স্মারকলিপি প্রদান করার জন্য জেলা প্রশাসক কার্যালয়ের দিকে অগ্রসর হলে জেলা প্রশাসন অফিসের প্রধান ফটকে নেতা কর্মীদের পুলিশ আটকে রাখে। সেখান থেকে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের অফিসে স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হিরুজ্জামান।

কুড়িগ্রাম সংবাদদাতা : মহাজোট সরকারের সর্বগ্রাসী সীমাহীন দুর্নীতি, দুঃশাসন, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অসহনীয় যানজট নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং মাহে রমযানের পূর্বেই জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রোববার দুপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।

এ সময় জেলা আমীরের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক না থাকায় উক্ত লিপিটি সাধারণ শাখায় জমা দেয়া হয়েছে।   

বক্সবাজার : জামায়াতে ইসলামী  কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে এক প্রতিনিধি দল কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়ন গতকাল  বন্যার্তদের পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক জয়নুল বারীকে স্মারকলিপি প্রদান করে। দাবিতে বলা হয় পদ্মা সেতুর দুর্নীতিবাজদের শাস্তি প্রদান, দুর্নীতিদমন কমিশনকে সরকারি প্রভাবমুক্ত রাখা, অবিলম্বে কক্সবাজার শহর রক্ষাবাঁধ  নির্মাণ এবং শীর্ষ জামায়াত নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তি দিতে হবে।এসময় অন্যান্যের মধ্যে জেলা সেক্রেটারি জিএম রহিমুল্লাহ সহকারী সেক্রেটারি এডভোকেট ফরিদুদ্দিন ফারুকী, প্রচার সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল শহর আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরী,  সেক্রেটারি সাইদুল আলম প্রমুখ। 

 

রাজশাহী অফিস : জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আমীর আতাউর রহমান বলেছেন, দেশের ১৬ কোটি  মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তাই সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেয়া।

তিনি গতকাল বিকেলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে রাজশাহী মহানগরী কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগরীর সিনিয়র নায়েবে আমীর প্রফেসর এম আবুল হাশেম, মহানগরীর সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মাদ জাহাঙ্গীর, অধ্যক্ষ সিদ্দিক হুসাইন, ইমাজ উদ্দিন মন্ডল প্রমুখ।

আতাউর রহমান বলেন, বর্তমান মহাজোট সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে আজ দেশ থেকে ইসলামকে মুছে দেয়ার জন্য যুদ্ধাপরাধীদের বিচারের নামে দেশের শীর্ষ আলেমদের কারাগারে আটকে রেখেছে। তারা বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, হত্যা, নির্যাতন, গ্রেফতার-অভিযান চালাচ্ছে। তাই এই সরকারকে আর সময় দেয়া যায় না। সরকারের পতন ঘটাতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

জেলা শাখার সম্মেলন

গত শনিবার সকালে দলীয় কার্যালয়ে জামায়াতের রাজশাহী পশ্চিম জেলার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের রাজশাহী মহানগরীর আমীর আতাউর রহমান। জেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আবুল হাসান। আতাউর রহমান বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে জনকল্যাণে কাজ না করে শুধু বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়নেই ব্যস্ত রয়েছে।

নোয়াখালী সংবাদদাতা : গতকাল দুপুরে সন্ত্রাস, দুর্নীতি, আইন-শৃক্মখলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস পানির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে নোয়াখালী জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামকে স্মারকলিপি প্রদান করে ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ । এতে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা আমীর মাওলানা আব্দুল মুনয়েম। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি জেলা যুবদল সভাপতি মাহবুব আলমগীর আলো, নোয়াখালী আইনজীবী সমিতির সেক্রেটারি এডভোকেট তাজুল ইসলাম, জামায়াতের শহর আমীর হাফেজ মাওঃ আবদুল্যাহ, সদর আমীর মেছবাহ উদ্দিন, বিএনপি নেতা শহীদ উল্যাহ কিরণ।

দিনাজপুর অফিস : দিনাজপুরে বিএনপিসহ ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, জোট নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে জেলরোডস্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র  মো. লুৎফর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি রেজিনা ইসলাম, সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলাল, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, স্বেচ্ছাসেবক দল দিনাজপুর পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, পৌর মহিলাদলের আহবায়ক শাহিন সুলতানা বিউটিসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন ও ১৮ দলীয় জোটের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : গতকাল তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপি প্রদানের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ নজরুল ইসলাম, নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, পৌর নায়েবে আমীর অধ্যাপক মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর প্যানেল মেয়র অধ্যাপক হাসান আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার সারাদেশে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকার লুটপাট ও বিরোধী দলকে দমনে অতিব্যস্ত থাকার কারণে তেল নাই, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই চারদিকে শুধু নাই আর নাই।  দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশাহারা হয়ে পড়েছে। অবিলম্বে এই অবস্থার পরিবর্তন না ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটানো হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : গতকাল রাজারহাটে জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ হয়েছে।

জামায়াতের উপজেলা আমীর মাওলানা খলিলুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের নিকট স্মারকলিপি পেশ করেছেন। এ সময় তার সাথে ছিলেন, জামায়াতের উপজেলা সেক্রেটারি মো. কফিল উদ্দিন, মাওলানা দৌলত হোসেন, আব্দুল খালেক জিহাদী, খলিলুর রহমান, ডা. আতিক, নজরুল ইসলাম, মাঈদুল ইসলাম প্রমুখ।

নারায়ণগঞ্জ সংবাদদাতা : সকালে বিএনপি শহর শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বদরুজ্জামান খসরু, জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন খান, জান্নাতুল ফেরদৌস, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ মেহেদী হাসান।

স্মারকলিপি প্রদানের পূর্বে পৌর পাঠাগার সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার।

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল শহরের ছোটবাজারের দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, আব্দুল মান্নান তালুকদার, মজিবুর রহমান খান, কামাল আহমেদ প্রমুখ।