Quantcast
ঢাকা, সোমবার 9 July 2012, ২৫ আষাঢ় ১৪১৯, ১৮ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৬৪৩ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

আমাদের চোখ কান বন্ধ নয়- প্রিজুডিস হলে দেখবো -ট্রাইব্যুনাল

জেরার সময় বেঁধে দিলে বিচারের আন্তর্জাতিক মান রক্ষা পাবে না -ব্যারিস্টার রাজ্জাক

স্টাফ রিপোর্টার : জেরার সময়সীমা বেঁধে দেয়ার কারণে আসামীপক্ষ ক্ষতিগ্রস্ত বা অবিচারের শিকার হওয়ার আশংকা দেখা দিলে সেটা বিবেচনা করবেন ট্রাইব্যুনাল। এ সংক্রান্ত বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অধ্যাপক গোলাম আযমের পক্ষে রিকল আবেদন করলে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক উপরোক্ত তথ্য জানান। গতকাল রোববার ট্রাইব্যুনাল-১ এর বিচারিক কার্যক্রমের শুরুতেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালের দেয়া আদেশের ব্যাপারে বক্তব্য রাখেন। তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে ১৯৭১ সালে যত অপরাধ ঘটেছে তার ব্যাপারে। এত বড় অভিযোগ যার বিরুদ্ধে তার মামলায় আসামী পক্ষ পর্যাপ্ত জেরা করতে না পারলে আসামী পক্ষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। তিনি অবিচারের শিকার হবেন। তিনি বলেন, এই ট্রাইব্যুনাল দেশীয় ট্রাইব্যুনাল, কিন্তু আন্তর্জাতিক মানে বিচার হবে, ন্যায় বিচার হবে, এটা আপনারা বলেছেন। কিন্তু জেরার জন্য সময় বেঁধে দিলে সেটা ন্যায় বিচারও হবে না, আন্তর্জাতিক মানও তাতে বজায় থাকবে না। এটা খারাপ দৃষ্টান্ত হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে সাক্ষী কতটা সত্য বলছে তা উদঘাটন করতে হবে। আর সেটার উপায় হলো প্রয়োজনীয় জেরা। ব্যারিস্টার রাজ্জাকের কোন যুক্তিই গ্রহণ না করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আমরা যদি মনে করি যে আসামী ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন দেখা যাবে। আমরা সময় বেঁধে দেব। তাছাড়াও আমাদের চোখও বন্ধ নয়- কানও বন্ধ নয়। আমরা দুঃখিত যে আপনার আবেদন রাখতে পারলাম না।