Quantcast
ঢাকা, সোমবার 9 July 2012, ২৫ আষাঢ় ১৪১৯, ১৮ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৩২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

সপ্তাহের প্রথম দিনেই দরপতন

ডিএসইতে বিগত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

স্টাফ রিপোর্টার : সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে দরপতনের ঘটনা ঘটেছে। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও পতনে শেষ হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও বিগত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১৫ কোটি টাকা। এর আগে সর্বনিম্ন লেনদেন হয়েছিল ২০০৮ সালের ১৭ ডিসেম্বর। সেদিন ডিএসইতে লেনদেন হয় ১০৯ কোটি টাকার।

গতকাল রোববার লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে যায়। ওঠা-নামার এক পর্যায়ে লেনদেন কমতে থাকে। দিন শেষে সূচক কমে ১৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার মূল্য। গতকাল ডিএসইতে মোট  ২৬৪টি কোম্পানির  ২ কোটি  ৭৮ লাখ ০৩ হাজার ৮৯৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মোট লেনদেনের পরিমাণ ১১৫ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৭৬ টাকা যা আগের দিনের চেয়ে ৪০ কোটি ০৪ লাখ টাকা কম। সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৮ দশমিক ১৩ পয়েন্ট  কমে ৪২৭২ দশমিক ৬৭ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে পয়েন্ট ৫ দশমিক ১৯ কমে ৩৩৫০ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার মূল্য। লেনদেনের ভিত্তিতে বিএসসিসিএল, ইউনিক হোটেল, গ্রামীণ ফোন,  মেঘনা পেট্রোলিয়াম, এনবিএল, এসআইবিএল, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও বেক্সিমকো ছিল শীর্ষে। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো ইউনাইটেড ইন্সুঃ, আরামিট লিঃ, কোহিনুর কেমিক্যাল, আইসিবি এএমসিএল ২য়, রিলায়েন্স ১, নিটল ইন্সুঃ, বঙ্গজ, লিন্ডে বিডি, কে এন্ড কিউ ও ইউনিট হোটেল। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো ন্যাশনাল লাইফ ইন্সুঃ, লিব্রা ইনফিউশন, ৪র্থ আইসিবি, ৩য় আইসিবি, ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউঃ ফান্ড, এমবিএল ১ম মিউঃ ফান্ড, মেঘনা লাইফ ইন্সুঃ, হাক্কানী পাল্প, এআইবিএল ১ম মিউঃ ফান্ড ও ম্যারিকো।  

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ১৭৪টি কোম্পানির ৪৬ লাখ ৮৯ হাজার ৫৭৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মোট লেনদেনের পরিমাণ ১৭ কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৮৭৮ টাকা যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২২০ টাকা কম। সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৫ পয়েন্ট কমে ১২৯৬২ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে সিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট কমে ১১৫৯৪ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার মূল্য।