Quantcast
ঢাকা, সোমবার 9 July 2012, ২৫ আষাঢ় ১৪১৯, ১৮ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৫৮৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ব্যবস্থা নিতে সৌদী পুলিশকে অনুরোধ রাষ্ট্রদূতের

রিয়াদে দু'দল বাংলাদেশীর সংঘর্ষ \ কয়েকজন গ্রেফতার

বাংলানিউজ : গত তিনদিন ধরে রিয়াদে চলমান দু'দল বাংলাদেশীর অব্যাহত সংঘর্ষ নিরসন এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সৌদী প্রশাসনকে অনুরোধ করেছেন।

রাষ্ট্রদূত গত শনিবার বিকেলে রিয়াদে বাংলাদেশী অধ্যুষিত এলাকা হারা এবং বাথা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ঐ এলাকায় নিয়োজিত সৌদী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ করেন। এসময় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন। রাষ্ট্রদূত শহিদুল ইসলাম জড়িতদের গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার  জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে অনুরোধ করে ‘‘এতে করে যাতে  কোনো নিরীহ লোক হয়রানির শিকার না হয় সেদিকেও লক্ষ্য রাখার’’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় রাষ্ট্রদূত বলেন, ‘‘গুটি কয়েক দুষ্ট লোকের অপকর্মের দায়ভার বাংলাদেশ নিতে পারে না।’’ তিনি আরো বলেন, ‘‘এদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এই দুষ্ট লোকদের অপকর্ম ঠেকাতে পুলিশের পাশাপাশি দূতাবাসও আন্তরিকভাবে কাজ করছে।’’

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং দুষ্ট লোকদের আইনের আওতায় আনতে সৌদী প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা রাখার আহবান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘‘বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের ভাব মর্যাদা রক্ষার দায়িত্ব বাংলাদেশের প্রতিটি নাগরিকের। বিদেশে বাংলাদেশের ভাব মর্যাদা নষ্টের কাজে লিপ্ত দুষ্টলোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’’

সন্ত্রাসী কাজে নিয়োজিত প্রবাসী বাংলাদেশীদের ব্যাপারে দূতাবাসকে তথ্য দিতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ করেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌদী পুলিশ বাংলাদেশী কমিউনিটির কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, রিয়াদে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আধিপত্যের সংঘর্ষে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ২ থেকে ৩ বাংলাদেশী নিহত হয়েছে বলেও অসমর্থিত সূত্রে জানা গেছে। তবে বাংলাদেশ দূতাবাস বিষয়টিকে গুজব বলে অবিহিত করেছে।