Quantcast
ঢাকা, মঙ্গলবার 10 July 2012, ২৬ আষাঢ় ১৪১৯, ১৯ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৫৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ছাত্রদলের আলোচনা সভায় মির্জা ফখরুল

আ,লীগ সরকার পরিকল্পিতভাবে দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র করছে

গতকাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত বাংলাদেশের রাজনীতি বর্তমান বাস্তবতা, আগামী দিনের নেতৃত্ব ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : সরকার পরিকল্পিতভাবে দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ‘বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা, আগামী দিনের নেতৃত্ব ও তারেক রহমান' শীর্ষক

এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্র দলের সদ্য কারামুক্ত সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, সাবেক সভাপতি আমান উল্লাহ কবীর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, কবি আল মুজাহিদী, কবি আবদুল হাই শিকদার, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ছাত্র দলের সদ্যকারামুক্ত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে দেশ বর্তমানে অন্ধকার সময় অতিক্রান্ত করছে। প্রশাসন, বিচার বিভাগের দলীয়করণের ফলে দেশে আইনের শাসন বলে কিছু নেই। সংখ্যাগরিষ্ঠতার জোরে জাতীয় সংসদকে তারা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করে রেখেছে। এককথায় সরকার পরিকল্পিতভাবেই দেশেকে পরনির্ভরশীল করার ষড়ষন্ত্রে মেতে উঠেছে। একই সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভরশীর সমৃদ্ধ দেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার হটানোর চলমান আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান তিনি।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। আইন-শৃক্মখলার চরম অবনতি ঘটেছে। সীমান্তে প্রতিনিয়ত হত্যা হচ্ছে। সরকারের এসব বিষয়ে কোনো বোধোদয় নেই। তারা আছেন, কিভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করা যাবে। সেজন্য সরকার সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান সংযোজন করেছে। গণতন্ত্র ও মানবতা বিরোধী এই সরকারকে হটিয়ে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ গণঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই কেবল এই সরকারকে এই দাবি মানতে বাধ্য করতে হবে।

তারেক রহমানকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, তার (তারেক রহমান) নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার নির্বাচিত করতে হবে। ২০০৭ সালের ১১ জানুয়ারি তৎকালীন ‘অবৈধ' তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেক রহমানের ওপর পরিচালিত নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ ও বিশ্বায়নের উপযোগী জাতি গঠনের লক্ষ্যে যখন তারেক রহমান তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করেছিলেন। তখনই তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়। ওই সময়ে অবৈধ সরকার তাকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়ার চেষ্টা করেছে। আগামী দিনে বাংলাদেশে অজ্ঞতার কোনো স্থান থাকবে না। জ্ঞানের বিস্তার ঘটাতে হবে। তারেক রহমান সেই লক্ষ্য নিয়ে রাজনীতি করছেন। এটা সবাইকে অনুধাবন করতে হবে।