Quantcast
ঢাকা, মঙ্গলবার 10 July 2012, ২৬ আষাঢ় ১৪১৯, ১৯ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৬১৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ছাত্রলীগ এ শতাব্দীর শ্রেষ্ঠ জঙ্গী সংগঠন- ছাত্রশিবির

এমসি কলেজে ছাত্রলীগের তান্ডবের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৫

সিলেট এমসি কলেজে শিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির গতকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে -সংগ্রাম

ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ এ শতাব্দীর শ্রেষ্ঠ জঙ্গি সংগঠন। গতকাল এমসি কলেজে শিবির নেতা-কর্মীদের ওপর হামলা, আগুন দিয়ে ছাত্রাবাস পুড়িয়ে দিয়ে ছাত্রলীগ আবারো তা প্রমাণ করেছে। সিলেট এমসি কলেজে শিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, আগুন দিয়ে ছাত্রাবাস পুড়িয়ে দেয়া ও ১৫ শিবির নেতা-কর্মী গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।

গতকাল সোমবার বিকাল ৪টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন মোড় থেকে শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমানের নেতৃত্বে মিছিল শুরু হয়ে টিটি পাড়ায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ চালাকালে পুলিশের সাথে শিবির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ মিছিলে অতর্কিত হামলা চালালে এ ঘটনা শুরু হয়। পুলিশের সাথে ছাত্রলীগের একদল ক্যাডার বাহিনীও অস্ত্র সহযোগে শিবির নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। শিবির নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলে সমাবেশ শেষ করে। এ সময় পুলিশ-ছাত্রলীগের হামলায় ৫ শিবির কর্মী আহত হয়। 

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়া, স্কুল কার্যক্রম সম্পাদক মিজানুর রহমান ও এইচআরডি সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরাফাত। মিছিলে আরো অংশ নেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি শাহীন আহমদ খান, সেক্রেটারি মুঈনুদ্দিন মৃধা ও পূর্বের সেক্রেটারি রাশেদুল হাসান রানা প্রমুখ।

শিবির নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ গতকাল সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দিয়ে যে বর্বরতার পরিচয় দিয়েছে তা এই সভ্য যুগে ধারণাও করা যায় না। আগুনে যখন ছাত্রাবাস পুড়ছিলো তখন ছাত্রলীগ সন্ত্রাসীরা পাশেই উন্মত্ত উল্লাসে মেতে ওঠে। তারা চেয়েছিলো শিবির নেতা-কর্মীদের পুড়িয়ে মারতে। শুধু গতকালের ঘটনাই নয় আওয়ামী সরকার  ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ এ পর্যন্ত ২৩ ছাত্র হত্যা করেছে। তাদের সন্ত্রাসের কারণে ৬০টি বিশ্ববিদ্যালয় কলেজ মাসের পর মাস বন্ধ থেকেছে। কিন্তু কোন হত্যাকান্ডের যেমন বিচার হয়নি তেমনই শিক্ষাঙ্গন সচল রাখতে সরকারের কোন উদ্যোগও দেখা যায়নি।  নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ তাদের বর্বর কার্যক্রমের মাধ্যমে দেশ-জাতিকে বারবার কলঙ্কিত করেছে। আওয়ামী লীগের এই শাসনামলে তাদের হাতে ৮০ জন শিক্ষক নির্যাতিত হয়েছেন। দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ ক্যাডারদের হাতে ধর্ষণ, ইভটিজিংয়ের শিকার হয়েছে অসংখ্য ছাত্রী। দেশে ইভটিজিং বেড়ে যাওয়ার অন্যতম কারণ ছাত্রলীগ। এখনই যদি ছাত্রলীগের সন্ত্রাস দমনে কার্যকর ব্যবস্থা না নেয়া হয় তাহলে দেশের সর্বস্তরের মানুষ তাদের বর্বরতার শিকার হবে।

শিবির নেতৃবৃন্দ ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সচেতন দেশবাসীর প্রতি আহবান জানান।

বরিশাল মহানগরী : সিলেট এমসি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলা ও কলেজ হোস্টেলে অগ্নিসংযোগের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরীর সভাপতি মো. নাসির উদ্দিন ও সেক্রেটারি আব্দুল্লাহ আন নাহিয়ানের নেতৃত্বে নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগরীর সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুর রহীম, সাকলাঈন মোস্তাক, নিজাম তালুকদার, ইকরামুল হকসহ নেতৃবৃন্দ। মিছিলটি টাউন হলের সামনে থেকে সদররোড হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।