Quantcast
ঢাকা, মঙ্গলবার 10 July 2012, ২৬ আষাঢ় ১৪১৯, ১৯ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১১৮ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

আজ ঢাকায় সমঝোতা বৈঠক

কোচ ধর্মঘটে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের ১১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়া অফিস : গত রোববার থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ চলাচল বন্ধ থাকায় রাজশাহী ও রংপুর বিভাগের ১১ জেলার সাথে রাজধানীর সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে। গতকাল সমঝোতা বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। আজ দুপুরে ঢাকায় বিবদমান দু'পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও বগুড়া বাস মালিক সমিতির ডাকে গত রোববার থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১১ জেলা হতে ঢাকাগামী সকল কোচ চলাচল বন্ধ রয়েছে। ঢাকার মহাখালী বাস মালিক সমিতি মহাখালী টার্মিনালে বগুড়ার মালিকের কোচ ঢুকতে না দেয়া এবং বগুড়ার শ্রমিকদের মারপিটের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়।

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাতে বগুড়ার কোচ শাহ ফতেহ আলী পরিবহন মহাখালী টার্মিনাল থেকে বের করে দেয়ার পর  রোববার সকাল থেকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী কোচ চলাচল বন্ধ করে দেয়া হয়। দুই দিন এই কোচ ধর্মঘট অব্যাহত থাকার পর ৩ জুলাই থেকে ঢাকার গাবতলী টার্মিনালে চলাচল শুরু করলেও মহাখালী টার্মিনাল থেকে বগুড়াগামী এবং বগুড়া থেকে মহাখালী টার্মিনালগামী কোচ চলাচল বন্ধ রয়েছে।

বগুড়ার কোচ মালিকদের পক্ষে দাবি করা হয় যতদিন না বগুড়ার মালিকদের কোচ মহাখালী টার্মিনালে ঢুকতে দেয়া হবে ততদিন পর্যন্ত মহাখালী-বগুড়ার কোচ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডল জানান, মহাখালী বাস মালিকরা বগুড়ার কোচ মহাখালী টার্মিনাল থেকে চলাচল করতে বাধা দেয়ার কারণেই রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহবান করা হয়েছে। রাজশাহী বিভাগের শ্রমিক ফেডারেশনের আহূত ধর্মঘটের সাথে রংপুর বিভাগীয় কমিটি একাত্মতা ঘোষণা করায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল কোচ চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, একটানা দুই দিন উত্তরাঞ্চলের ১১ জেলা থেকে ঢাকাগামী কোচ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গাবতলী মোটর মালিক সমিতি কার্যালয়ে সমঝোতা বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। আজ মঙ্গলবার দুপুরে সেই বৈঠক হওয়ার কথা জানিয়েছেন বগুড়ার মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। এই বৈঠকে সমঝোতা না হলে ধর্মঘট অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন বগুড়ার শ্রমিক নেতারা।