|
|
নিজস্ব অর্থায়নেই পদ্মাসেতু
বাংলানিউজ : আগামী বছর ফেব্রুয়ারি মাসে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়ার পর প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি শেষ করে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করতে আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে ফেব্রুয়ারিতেই যেনো কাজ শুরু হয়। ফেব্রুয়ারিতেই কাজ শুরু করতে হবে, এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র আরো জানায়, এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আমদানি করতে হবে না। যেহেতু খাদ্য আমদানি করতে হবে না তাই পদ্মাসেতু নির্মাণে বৈদেশিক মুদ্রার কোনো সমস্যা হবে না। পাশাপাশি পদ্মাসেতু নির্মাণের কাজ আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠান হেলক্রোকে দেয়ার কথা প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন বলে সূত্র জানায়।

