Quantcast
ঢাকা, সোমবার 16 July 2012, ১ শ্রাবণ ১৪১৯, ২৫ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৪৭ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

পদ্মা সেতুর অর্থায়ন সর্ম্পকে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা

দুর্নীতির অভিযোগের ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ওপরই নির্ভর করছে জাপানের সহযোগিতা

স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগের ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ওপরই জাপানের সহযোগিতা নির্ভর করছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। বিশ্বব্যাংকের পরিবর্তে এককভাবে এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ সম্ভব নয় বলে মনে করছেন তিনি । তবে জাপান পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারের পদক্ষেপের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বলেও তিনি জানান।

গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিরো সাদোশিমা বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিল অত্যন্ত দুঃখজনক। তবে প্রায় তিন বিলিয়ন ডলারের এই প্রকল্পে বিশ্বব্যাংকের ১ দশমিক ২ বিলিয়ন ডলার দেয়ার কথা ছিল। বিশ্বব্যাংকের পরিবর্তে এত বিপুল পরিমাণ অর্থ এককভাবে জাপানের পক্ষে যোগানো সম্ভব নয়।

শিরো সাদোশিমা বলেন, ‘দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেই প্রেক্ষাপটে সত্য উদঘাটনে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, সে ব্যাপারে আমরা তীক্ষ্ণ নজর রাখছি। এর ওপরই নির্ভর করছে পদ্মা সেতু প্রকল্পে জাপানের সহযোগিতা। তবে পূর্ব প্রতিশ্রুত ৩০০ মিলিয়ন ডলার এখনো ওই প্রকল্পের জন্য নির্ধারিত রয়েছে।'

তিনি আরো বলেন, যৌক্তিকভাবে চিন্তা করলে বাংলাদেশ এ সেতু তৈরি করতে পারে। কিন্তু এটা কার্যকরী হবে কিনা এ নিয়ে প্রশ্ন থেকে যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস।