Quantcast
ঢাকা, মঙ্গলবার 17 July 2012, ২ শ্রাবণ ১৪১৯, ২৬ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৪৮ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্ত

আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এ কারণে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে প্রার্থী দেবে না প্রধান বিরোধী দলটি। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের মাঝামাঝি সময়ে বৈঠক কক্ষ থেকে বাইরে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপি মনে করে, এই নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করে গঠিত হয়েছে। তাই এ অবৈধ নির্বাচন কমিশন এবং অগণতান্ত্রিক-স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে স্থায়ী কমিটির বৈঠকে। তাই গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে বিএনপি কোনো প্রার্থী দেবে না বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, একমাত্র তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হলেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সভাপতিতেব গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় রাত সাড়ে নয়টার দিকে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আরএ গণি, ড. খন্দকার মোশাররফ  হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান,  তরিকুল ইসলাম, এমকে আনোয়ার এমপি, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ,  ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমপি, মির্জা আববাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সারোয়ারি রহমান। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বৈঠক চলে রাত সাড়ে ১১ টা পর্যন্ত।

সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আসন্ন রমযান মাসে বিএনপির বিভিন্ন কর্মসূচি এবং ঈদের পরের আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সূত্র জানায়, ঈদের পরে সরকার পতনে একদফার আন্দোলনে যাবার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন কাজে সরকারের ব্যর্থতা, সীমাহীন দুর্নীতি, দমন পীড়নসহ সার্বিক বিষয়ে ভবিষ্যতে কি কি কর্মসুচি দেয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে  সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ড. ফার্দিনান্দ মালতাসি। রাত ৮টা ৫০ মিনিটের দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যান অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন তিনি। এ সময় বিএনপি নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তাদের মধ্যে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় বলে জানা গেছে।