Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 19 July 2012, ৪ শ্রাবণ ১৪১৯, ২৮ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৩৩২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ

৬১১৬২ জিপিএ-৫ পেয়েছে

গতকাল বুধবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পাওয়ার পর (১) ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকারী রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের উল্লাস। (২) মাদরাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকারী তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রদের উল্লাস -সংগ্রাম

 ১০ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৭ ভাগ

সামছুল আরেফীন : এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে পাসের হার শতকরা ৭৮ দশমিক ৬৭ ভাগ। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এবারও অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। এবার পেয়েছে ৬১ হাজার ১৬২ জন। গত বছর এ সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৬৯ জন। পাসের হারের দিক থেকে বরাবরের মতই সবচেয়ে ভালো করেছে মাদরাসা বোর্ড, তাদের পাসের হার ৯১ দশমিক ৭৭ শতাংশ। তুলনামূলকভাবে সিলেট বোর্ড এবার ভালো করলেও সবচেয়ে খারাপ করেছে বরিশাল বোর্ড। জিপিএ-৫ সবচেয়ে বেশি পেয়েছে ঢাকা বোর্ডে ২৫ হাজার ১০৪ জন। পরীক্ষা শেষ হওয়ার ৫৫ দিনের মাথায় এবার ফল প্রকাশ করা হলো।

গতকাল বুধবার দুপুরে পরীক্ষার ফল শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যাগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী একটি কম্পিউটার বোতামে চাপ দিয়ে অনলাইনে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করেন। অনলাইনে এইচএসসি'র ফল প্রকাশ শেষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী সরকারি মহাবিদ্যালয় ও রাজশাহী সরকারি মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনার এবং ওই দুই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও দু'জন ছাত্র বক্তৃতা করেন।

গত ১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ২৪ মে শেষ হয়েছে। এবারের এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ লাখ ১৭ হাজার ৬৭৩ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। ৭ হাজার ৪৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ১৯২টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঢাকা বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় এবার পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩৪ হাজার ১৫৫ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ২০ হাজার ৮১৪ জন এবং ছাত্রী ১ লাখ ১৩ হাজার ৩৪১ জন। পাস করেছে ১ লাখ ৯১ হাজার ৫৮০ জন। এর মধ্যে ছাত্র ৯৮ হাজার ৩৫৫ জন এবং ছাত্রী ৯৩ হাজার ২২৫ জন। পাসের হার শতকরা ৮১ দশমিক ৮২ ভাগ, যা গতবার ছিল শতকরা ৭৬ দশমিক ৮৯ ভাগ। বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ৪৭ হাজার ৮৪৬ জন, পাস করেছে ৪০ হাজার ৩৭৪ জন। মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছে ৯৬ হাজার ১৬৯ জন, পাস করেছে ৭১ হাজার ২৮ জন। ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিয়েছে ৯০ হাজার ১৪০ জন, পাস করেছে ৮০ হাজার ১৭৮ জন।

রাজশাহী বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীতে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫  হাজার ১৩৫ জন। এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৪২৩ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৭১২ জন। পাস করেছে ৮২ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ছাত্র ৪১ হাজার ৯২৫ জন এবং ছাত্রী ৪০ হাজার ৫৪২ জন। পাসের হার শতকরা ৭৮ দশমিক ৪৪, যা গতবার ছিল শতকরা ৭৯ দশমিক ১ ভাগ। বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ২০ হাজার ৫৫৪ জন, পাস করেছে ১৫ হাজার ১৯৩ জন। মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছে ৬১ হাজার ৬৬ জন, পাস করেছে ৪৬ হাজার ৯৯৬ জন। ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিয়েছে ২৩ হাজার ৫১৫ জন, পাস করেছে ২০ হাজার ২৭৮ জন।

কুমিল্লা বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লায় এবার পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ৩৭ জন। এর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৯৪৪ জন এবং ছাত্রী ৩৯ হাজার ৯৩ জন। পাস করেছে ৫৮ হাজার ২১৯ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ১২৭ জন এবং ছাত্রী ২৯ হাজার ৯২ জন। পাসের হার শতকরা ৭৪ দশমিক ৬০ ভাগ, যা গতবার ছিল ৬৮ দশমিক ৬৮ ভাগ।

যশোর বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫  হাজার ৯৮৯ জন। এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৫৪৭ জন এবং ছাত্রী ৫০ হাজার ৪৪২ জন। পাস করেছে ৭১ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৭৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৩৫৯ জন। পাসের হার শতকরা ৬৭ দশমিক ৮৭ ভাগ, যা গতবার ছিল ৬৩ দশমিক ৩৭ ভাগ। বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ১১ হাজার ৮৭৫ জন, পাস করেছে ৮ হাজার ৯৭৫ জন। মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছে ৬৭ হাজার ১৪৬ জন, পাস করেছে ৪১ হাজার ৬৩৮ জন। ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিয়েছে ২৬ হাজার ৯৬৮ জন, পাস করেছে ২১ হাজার ৩২৪ জন।

চট্টগ্রাম বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামে এবার পরীক্ষার্থী ছিল ৫৩  হাজার ৯৬৮ জন। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ৯১২ জন এবং ছাত্রী ২৬ হাজার ৫৬ জন। পাস করেছে ৩৯ হাজার ১১ জন। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৯১৭ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭৪ জন। পাসের হার শতকরা ৭২ দশমিক ২৯ ভাগ, যা গতবার ছিল শতকরা ৭১ দশমিক ৩ ভাগ। বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ১০ হাজার ২২৪ জন, পাস করেছে ৭ হাজার ৮৬৬ জন। মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছে ১৬ হাজার ৮৩৫ জন, পাস করেছে ১০ হাজার ১৮৭ জন। ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিয়েছে ২৬ হাজার ৯০৯ জন, পাস করেছে ২০ হাজার ৯৫৮ জন।

বরিশাল বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালে এবার পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ১৯ জন। এর মধ্যে ছাত্র ২১ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২০ হাজার ৬৯৮ জন। পাস করেছে ২৮ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৩৫৪ জন এবং ছাত্রী ১৩ হাজার ৭৯০ জন। পাসের হার শতকরা ৬৬ দশমিক ৯৮ ভাগ, যা গতবার ছিল ৭১ দশমিক ১২ ভাগ। বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ৫ হাজার ২৬৭ জন, পাস করেছে ৩ হাজার ৮৮৮ জন। মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছে ২২ হাজার ৮৩১ জন, পাস করেছে ১৩ হাজার ১৭০ জন। ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিয়েছে ১৩ হাজার ৯২১ জন, পাস করেছে ১১ হাজার ৮৬ জন।

সিলেট বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটে এবার পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৩৭২ জন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৪৮৭ জন এবং ছাত্রী ১৯ হাজার ৮৮৫ জন। পাস করেছে ৩১ হাজার ৯০৩ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ১৯ জন এবং ছাত্রী ১৬ হাজার ৮৮৫ জন। পাসের হার শতকরা ৮৫ দশমিক ৩৭ ভাগ। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সিলেট বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৬৮ ভাগ।

বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ৫ হাজার ৭৩৭ জন, পাস করেছে ৪ হাজার ৮৬৫ জন। মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছে ২৪ হাজার ১৩২ জন, পাস করেছে ২০ হাজার ১৫৮ জন। ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিয়েছে ৭ হাজার ৫০৩ জন, পাস করেছে ৬ হাজার ৮৮০ জন।

দিনাজপুর বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরে এবার পরীক্ষার্থী ছিল ৮৫ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৯১৭ জন এবং ছাত্রী ৪২ হাজার ৮৫৬ জন। পাস করেছে ৬৪ হাজার ৬৭৯ জন। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৯৫৬ জন এবং ছাত্রী ৩২ হাজার ৭২৩ জন। পাসের হার শতকরা ৭৫ দশমিক ৪১ ভাগ, যা গতবার ছিল ৬৬ দশমিক ১৮ ভাগ। বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে ১৭ হাজার ৩৫ জন, পাস করেছে ১২ হাজার ৪৩৯ জন। মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছে ৫২ হাজার ৮৪৩ জন, পাস করেছে ৩৯ হাজার ২১০ জন। ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিয়েছে ১৫ হাজার ৮৯৫ জন, পাস করেছে ১৩ হাজার ৩০ জন।

ঢাকা (ডিআইবিএস) : ঢাকা বোর্ডের অধীনে ১৮টি সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষায় এবার অংশগ্রহণ করেছে ৪ হাজার ২৭৪ জন। পাস করেছে ৩ হাজার ৬১৭ জন। পাসের হার শতকরা ৮৪ দশমিক ৬৩ ভাগ।

৬১১৬২ জিপিএ-৫ :

এবার ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন, যা গতবার ছিল ৩৯ হাজার ৭৬৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ১৬৮ জন এবং ছাত্রী ২৭ হাজার ৯৯৪ জন। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ১০৪ জন,  রাজশাহী বোর্ডে ৬ হাজার ৮৭২ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ১৫০ জন, যশোর বোর্ডে ৫ হাজার ২২৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৩ হাজার ১৪৫ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৮৯৫ জন, সিলেট বোর্ডে ২ হাজার ৬৫ জন, দিনাজপুর বোর্ডে ৫ হাজার ৯ জন, মাদরাসা বোর্ডে ৭ হাজার ৭৩ জন, কারিগরি বোর্ডে ২ হাজার ২১১ জন এবং ঢাকা বোর্ডের অধীনে ডিআইবিএস-এ ৪০৯ জন।

মেয়েরা এগিয়ে :

এ বছর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ১৯ শতাংশ। অপরদিকে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ২৩ শতাংশ। ১০ বোর্ডে এবার ছাত্র ছিল ৪ লাখ ৯০ হাজার ৯১৮ জন। পাস করেছে ৩ লাখ ৮৪ হাজার ৪২ জন। আর ছাত্রী ছিল ৪ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। পাস করেছে ৩ লাখ ৩৭ হাজার ৯৩৭ জন।

এক নজরে ফলাফল

বোর্ড                                       পাসের হার                   জিপিএ-৫

ঢাকা                                       ৮১.৮২%                     ২৫,১০৪

রাজশাহী                                  ৭৮.৪৪%                      ৬,৮৭২

কুমিল্লা                                     ৭৪.৬০%                      ২,১৫০

যশোর                                     ৬৭.৮৭%                     ৫,২২৯

চট্টগ্রাম                                    ৭২.২৯%                      ৩,১৪৫

বরিশাল                                   ৬৬.৯৮%                     ১,৮৯৫

সিলেট                                     ৮৫.৩৭%                     ২,০৬৫

দিনাজপুর                                 ৭৫.৪১%                      ৫,০০৯

মাদ্রাসা                                    ৯১.৭৭%                      ৭,০৭৩

কারিগরি                                  ৮৪.৩২%                     ২২১১

ঢাকা (ডিআইবিএস)                   ৮৪.৬৩%                     ৪০৯

মোট                                       ৭৮.৬৭%                     ৬১,১৬২