Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 19 July 2012, ৪ শ্রাবণ ১৪১৯, ২৮ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৫৭১ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

আদালতের অভিমত : জেলেই রোজা ও ইতিকাফ পালন সম্ভব

অধ্যাপক গোলাম আযমের জামিন আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার : বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর  ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের জামিন আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, কারাগারে থেকেই রোজা এবং ইতিকাফ করা সম্ভব। ১৯৯২ সালেও তিনি জেলে থেকে রোজা পালন করেছেন।

গত মঙ্গলবার শুনানি হওয়া আবেদনের ওপর গতকাল বুধবার ট্রাইব্যুনাল উপরোক্ত আদেশ প্রদান করেন। অধ্যাপক গোলাম আযমের পক্ষে শর্ত সাপেক্ষে পবিত্র রমযান মাসে রোজা পালন ও ইতিকাফ করার জন্য জামিন আবেদন করে শুনানি করেছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। নববই বছর বয়সী অধ্যাপক গোলাম আযম মনে করেন যে এটাই হয়তো তার জীবনের শেষ রোজা। তিনি সঠিকভাবে রোজা ও ইতিকাফ পালনের জন্য জীবনের শেষ রমযানটা তার পরিবারের সাথে কাটানোর অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। আবেদন খারিজ করে আদেশ দেয়ার কারণে সেটা আর হলো না। তাকে এখন রোজা পালন করতে হবে পিজি হাসপাতালের প্রিজন সেলে।