Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 19 July 2012, ৪ শ্রাবণ ১৪১৯, ২৮ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৭৯২ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

কাদের মোল্লার মামলায় ক্যামেরা ট্রায়াল

প্রথম নারী সাক্ষীর জেরা শেষ\ দ্বিতীয় সাক্ষী ২৩ জুলাই

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম নারী সাক্ষী মোমেনা বেগমের ক্যামেরা ট্রায়ালে (ট্রাইব্যুনালের রুদ্ধদ্বার কক্ষে) সাক্ষ্য  গ্রহণ ও জেরা শেষ হয়েছে। গতকাল বুধবার এই সাক্ষীর জেরা শেষ হয়েছে। এই মামলার অপর একজন নারী সাক্ষী রুকসানা বেগমের একইভাবে  ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি ও জেরার জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল-২। 

এর আগে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মোমেনা বেগম তার জবানবন্দি দিয়েছেন। একই দিনে তাকে ডিফেন্স টীমের আইনজীবীরা  আংশিক জেরাও করেন। গতকাল এই সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। একইভাবে দ্বিতীয় নারী সাক্ষীর জবানবন্দি ও জেরার জন্য আগামী ২৩ জুলাই সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ক্যামেরা ট্রায়ালে সাক্ষীর জবানবন্দি ও জেরা করার সময়ে  এজলাসে সংশ্লিষ্ট বিচারক এবং রাষ্ট্রপক্ষ ও ডিফেন্স পক্ষের তিন করে আইনজীবী ছাড়া সাধারণ কোন দর্শনার্থী, মিডিয়াকর্মী এমনকি আসামী পক্ষের কোন আত্মীয়স্বজনেরও আদালত কক্ষের ভেতরে প্রবেশের অনুমতি নেই।