Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 19 July 2012, ৪ শ্রাবণ ১৪১৯, ২৮ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৩৩ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

শিক্ষাই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার -প্রধানমন্ত্রী

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাকে প্রধান হাতিয়ার হিসেবে অভিহিত করে বলেছেন, তার সরকার এ লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি গতকাল বুধবার তার সরকারি বাসভবন গণভবনে ২০১২ সালের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণকালে আরও বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে এই ফলাফল বিবরণী হস্তান্তর করেন।

শেখ হাসিনা চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতকার্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি পরীক্ষায় কৃতকার্য হতে সহায়তার জন্য শিক্ষকদেরও ধন্যবাদ জানান।

তিনি বলেন, তাঁর সরকার শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার হার বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চলতি বছরের ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা মেধাবী। ন্যূনতম সুযোগ-সুবিধার মাঝেও তারা ভাল রেজাল্ট করতে পারে।'

তিনি শিক্ষার্থীদের প্রতি বিশ্বসভায় বাংলাদেশকে আরও আলোকিত ও মর্যাদায় আসীন করতে লেখাপড়ায় অধিকতর মনোযোগী হওয়ার আহবান জানান।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধুনিক শিক্ষায় সমৃদ্ধ ও প্রযুক্তিগতভাবে অগ্রসর বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে।

মাত্র ৫৫ দিনের মধ্যে এই ফলাফল ঘোষণাকে শিক্ষা খাতে এক বিরাট সাফল্য হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা পদ্ধতি পরিবর্তনের সুফল পাওয়া যাচ্ছে।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, শিক্ষা সচিব ড: কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড: আবদুস সোবহান গোলাপ ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী কম্পিউটারের বোতাম টিপে অনলাইনে এএইচএসসি'র ফলাফল প্রকাশ করেন।

আনুষ্ঠানিকতা শেষে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী সরকারি মহাবিদ্যালয় ও রাজশাহী সরকারি মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন।

এসব অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনার এবং ওই দুই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও দু'জন ছাত্র বক্তৃতা করেন।