Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 19 July 2012, ৪ শ্রাবণ ১৪১৯, ২৮ শাবান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৪৬৬ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

লিবিয়ার নির্বাচনে জিবরিল জোট ৩৯ ব্রাদারহুড ১৭ আসনে জয়ী

ত্রিপোলি থেকে রয়টার্স : লিবিয়ার ঐতিহাসিক নির্বাচনে প্রতিদ্বনদ্বী ইসলামপন্থী দলকে হারিয়ে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন জোট জয়ী হলেও এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি। তবে উভয়পক্ষই স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে জোট গঠনে আগ্রহী হওয়ায় কে সংখ্যাগরিষ্ঠতা পাবে তা এখনও নিশ্চিত নয়। ৭ জুলাই লিবিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ঘোষিত প্রাথমিক ফল অনুযায়ী, দেশটির জাতীয় পরিষদের ২শ' আসনের মধ্যে রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষিত ৮০ আসনের ৩৯টিতে জয়ী হয়েছে জিবরিলের ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স (এনএফএ)।

অপরদিকে আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড সমর্থিত দেশটির সর্ববৃহৎ ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড কন্সট্রাকশন পার্টি পেয়েছে ১৭টি আসন। বাকি ১২০টি আসন স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছিলো। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব আসনে নির্বাচিত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। দেশটির তাগহিয়ার পার্টির এক প্রতিষ্ঠাতা গুমা আল-গামাতি বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে সংগঠিত হচ্ছে তা আগামী কয়েক দিনের মধ্যেই জানা যাবে। ‘‘এনএফএ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ও ছোট ছোট দলকে প্রভাবিত করবে বলে আমার মনে হয়।’’ জিবরিলের দল ছোট ছোট কিছু সংগঠন ও অসংখ্য স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে জোট গঠন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে জাস্টিস অ্যান্ড কন্সট্রাকশন পার্টির প্রধান মোহাম্মদ সাওয়ান রয়টার্সকে বলেন, তার দলও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে জোট গঠনের আশা করছে। তিনি বলেন, ‘‘আমরা এটাকে লিবিয়ার সব মানুষের জয় বলে মনে করছি। আমরা বিজয়ী সকল স্বতন্ত্র ও রাজনৈতিক সংগঠনকে স্বাগতও জানাচ্ছি। ‘‘আমার মনে হয়, আমরা ৬০-৭০ আসন পেতে পারি। দেশের সেবা করতে প্রস্তুত এমন যেকোন দলকে সহযোগিতা করতেও আমরা প্রস্তুত। এ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ প্রধানমন্ত্রী নির্বাচন করবে, আইন পাস করবে এবং আগামী বছর সংবিধান প্রণয়নের পর পূর্ণাঙ্গ সংসদীয় নির্বাচনের আয়োজন করবে।