Quantcast
ঢাকা, মঙ্গলবার 24 July 2012, ৯ শ্রাবণ ১৪১৯, ৪ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৭৪ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ফটো জার্নালিস্টদের মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ

মাহফুজুর রহমানকে গ্রেফতার না করলে রমযানের পর বৃহত্তর আন্দোলন

গতকাল সোমবার নিজস্ব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার-এর দাবিতে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা বলেছেন, অবিলম্বে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেফতার করা না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলন করা হবে।

গতকাল সোমবার ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজে মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আব্দুস শহীদ ও ওমর ফারুক, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হাসান খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিইউজে সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, বিএফইউজে যুগ্ম-মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, ডিআরইউ সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, প্রবীণ ফটো সাংবাদিক কামরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, একেএম মহসীন প্রমুখ। সভাপতিত্ব করেন, এসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু। ইকবাল সোবহান চৌধুরী বলেন, এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেছেন। তিনি সাংবাদিক নেতৃবৃন্দ ও নিহত সাগর-রুনি সম্পর্কে মানহানিকর বক্তব্য দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে গ্রেফতারের দাবি জানালেও তাকে গ্রেফতার করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের নামে জামাই আদর করা হয়েছে। তিনি বলেন, অবিলম্বে মাহফুজুর রহমানকে গ্রেফতার করতে হবে, না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলন করা হবে।

রুহুল আমিন গাজী বলেন, মাহফুজুর রহমানকে গ্রেফতার ছাড়া সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, সাগর-রুনির হত্যাকারী কে সেসব তথ্য মাহফুজুর রহমানের কাছে রয়েছে। এ জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি বলেন, সাগর-রুনি হত্যার বিচারের দাবিটি এখন শুধু সাংবাদিক সমাজের নয়, সারাদেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে। এ জন্য বিচারের আন্দোলন নিয়ে টালবাহানার সুযোগ নেই। রমযানের পর বৃহত্তর আন্দোলন হবে। হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মাহফুজুর রহমানের ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তিনি কার কাছে ক্ষমা চাচ্ছেন, কি জন্য চাচ্ছেন, তার অপরাধ কি? ক্ষমা করার এখতিয়ার সাংবাদিক সমাজের নেই। তিনি র‌্যাবের ভূমিকারও সমালোচনা করেন। আব্দুস শহীদ বলেন, মাহফুজুর রহমান গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রমযানে মতবিনিময় হবে। ঈদের পর বৃহত্তর আন্দোলন করা হবে। ওমর ফারুক বলেন, মাহফুজুর রহমান গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তিনি বলেন, মাহফুজুর রহমানকে গ্রেফতার করে রিমান্ডে নিলে সাগর-রুনির খুনিদের পাওয়া যাবে। কারণ, তার কাছে সব তথ্য রয়েছে। তিনি ইনকিলাবসহ বিভিন্ন পত্রিকার বেতন-ভাতা বকেয়া রাখার সমালোচনা করে বলেন, ঈদের আগে বকেয়া পরিশোধ না করলে আন্দোলন করা হবে।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, অতীতের সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় সাংবাদিক হত্যা, নির্যাতন অব্যাহত রয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনে এটি প্রতিরোধ করতে হবে।