Quantcast
ঢাকা, মঙ্গলবার 24 July 2012, ৯ শ্রাবণ ১৪১৯, ৪ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১৪৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

নরসিংদী ও লক্ষ্মীপুরে আ'লীগের দুই গ্রুপে সংঘর্ষ\ নিহত ১\ আহত ২৫

নরসিংদী সংবাদদাতা : গ্রাম্য মোড়লীপনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সৃষ্ট এক রক্তক্ষয়ী টেটা যুদ্ধে জমির আলী (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছে উভয় গ্রুপের কমবেশি আরো ১০ জন নেতাকর্মী। গত রোববার দিবাগত রাত সাড়ে ৮ টায় নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। আহতদের মধ্যে মনোয়ারা বেগম (৪০), আমজাদ হোসেন (২৮) মোমেন মিয়া (২৫), হানিফা মিয়া (২৬), আব্দুল বাছেদ (২২), বাবুল মিয়া (৫০), নাসিমা বেগম (৩৫) নামে ৭ জনের নাম পাওয়া গেছে। এদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, অনন্তরামপুর গ্রামের মোড়লীপনা নিয়ে চরদিঘলদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আলমগীর ও আওয়ামী লীগ নেতা ফরহাদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বর্তমান সভাপতি আলমগীর নরসিংদীর এমপি নজরুল ইসলাম হিরুর সমর্থক। পক্ষান্তরে ফরহাদ হচ্ছে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আসাদুজ্জামানের সমর্থক। কিছুদিন পূর্বে মেয়র লোকমান হত্যা মামলার চার্জশীট নিয়ে সৃষ্ট বাদী ও বিবাদী পক্ষ নরসিংদী শহরে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। অতি সম্প্রতি এডভোকেট আসাদুজ্জামান গ্রুপ লোকমান হত্যা মামলার চার্জশীটের সমর্থনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে শো-ডাউনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন  এলাকা থেকে নেতাকর্মীদেরকে জড়ো করা হয়। এই সমাবেশে অনন্তরামপুর গ্রাম থেকে ফরহাদের নেতৃত্বে কিছু নেতাকর্মী যোগ দেয়। সভায় যোগ দেয়ার ঘটনা নিয়ে আলমগীর গ্রুপের লোকজন ফরহাদের লোকজনের উপর ক্ষুব্ধ হলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যকলাপে লিপ্ত হলে উভয় গ্রুপ টেটা, লাঠিসোটা নিয়ে রণসাজে সজ্জিত হয়। গত রোববার রাত সাড়ে ৮টায় উত্তেজনাকর এক পর্যায়ে এক গ্রুপ অপর গ্রুপের উপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে ভয়াবহ টেটা যুদ্ধ বেধে যায়। এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে টেটা বিদ্ধ হয়ে ফরহাদ গ্রুপের নেতা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জমির আলী ঘটনাস্থলে নিহত হয়। একই সময়ে টেটা বিদ্ধ হয়ে আহত হয় আরো ১০ জন নেতা কর্মী। এদেরকে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ জমির আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর সংবাদদাতা ঃ গতকাল রোববার দুপুরে জেলার রায়পুর উপজেলার ৮নং মোল্লারহাট ইউনিয়নের মিয়ারহাটে আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু' গ্রুপের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে মোল্লার হাট ক্লিনিক ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবদমান গ্রুপ দুইটি হচ্ছে ৮নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আবদুর রশিদ মোল্লা ও মিন্টু ফরাজী গ্রুপ।

ঘটনায় আহতরা হচ্ছে ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার মাঝি, যুগ্ম-আহবায়ক ফারুক কারী, মো. লিটন, শাহজাহান, আমিন ব্যাপারী, জুলহাস, আবদুল জববর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল, যুবলীগ নেতা সাহাব উদ্দিন, বদিউজ্জামানসহ ১৫ জন।

দলীয় সূত্রে জানায়, সম্প্রতি এল কে এইচ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলন হয়। উক্ত সম্মেলনে কোনো সিদ্ধান্ত না হলেও পরে রায়পুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ  থেকে আবদুল রশিদ মোল্লাকে সভাপতি ও  মিন্টু ফরাজীকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। কিন্তু মিন্টু ফরাজীর সমর্থকরা তা মেনে নেয়নি। এর জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।