Quantcast
ঢাকা, বুধবার 25 July 2012, ১০ শ্রাবণ ১৪১৯, ৫ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৫৪৪ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

রাষ্ট্রপতিকে ইসলামী শীর্ষ সম্মেলনে যোগদানে সৌদি বাদশাহর আমন্ত্রণ

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সাথে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুশাইরি সৌজন্য সাক্ষাৎ করেন -পিআইডি

সংগ্রাম ডেস্ক : সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল-সৌদ আগামী ১৪ ও ১৫ আগস্ট মক্কা আল- মুকাররমায় অনুষ্ঠেয় ইসলামী শীর্ষ সম্মেলনের চতুর্থ বিশেষ অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল-বুসাইরি মঙ্গলবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাত করে তার কাছে সৌদি বাদশাহর পক্ষ থেকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

রাষ্ট্রপতি শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য সৌদি বাদশাকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠককালে সৌদি রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে জানান যে, সৌদি আরবের বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগে আগ্রহী।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বাসস