Quantcast
ঢাকা, বুধবার 25 July 2012, ১০ শ্রাবণ ১৪১৯, ৫ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১০৬১ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

শিবিরের ইফতার মাহফিলে নাজির আহমদ

যত চেষ্টা করুক আল্লাহ কুরআনের আলো নিভিয়ে দিতে দেবেন না

গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রমযান উপলক্ষে মেধাবী ছাত্রদের মাঝে কুরআন বিতরণ ও বিশিষ্ট আলেমদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমেদ -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম নাজির আহমদ বলেছেন, অধিকাংশ মুসলমানের দেশে সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতীতে কুরআনের আলো নিভিয়ে দেয়ার চেষ্টা হয়েছে কেউ পারেনি। যতই চেষ্টা করুক, আল্লাহ কুরআনের আলো নিভিয়ে দিতে দেবেন না। আগামী দিনে কুরআনের আলো ছড়িয়ে দেয়ার কাজে এগিয়ে যেতে তিনি ছাত্রশিবিরের প্রতি আহবান জানান।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুন রেস্টুরেন্টে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত মেধাবী ছাত্রদের মাঝে কুরআন বিতরণ ও আলেমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য মাওলানা এটিএম মাসুম, ছারছীনা পীর শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রববানী, যুগ্ম-মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ বিশিষ্ট আলেমগণ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক ইয়াসিন আরাফাত।

নাজির আহমদ বলেন, বাংলাদেশ অধিকাংশ মুসলমানের দেশ। এ দেশের সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যতই চেষ্টা করুক, আল্লাহ কুরআনের আলো নিভিয়ে দিতে দেবেন না। রাসূল (সা.)-এর ওফাতের পর সাড়ে চৌদ্দশত বছর ধরে বহুবার কুরআনের আলো নিভিয়ে দেয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ পারেনি।

তিনি ইসলামী ছাত্রশিবিরের উদ্দেশে বলেন, ইসলামী ছাত্রশিবিরের তরুণ জনশক্তি কুরআনের আলোকে আলোকিত হয়ে তৈরি হয়েছে। কুরআনের আলোকে ছড়িয়ে দিতে পারলে অনেক তরুণ ছাত্রশিবিরে এগিয়ে আসবে। এখানে তোমাদের কর্তব্য আছে, তোমরা তা পালন করবে। আগামী দিনে কুরআনের আলো ছড়িয়ে দেয়ার কাজে এগিয়ে যেতে তিনি শিবিরের প্রতি আহবান জানান।

মাওলানা আহমাদুল্লাহ আশরাফ বলেন, বর্তমান সরকার বাতিল সরকার। এ সরকার টিকতে পারবে না। কুরআনের আলোর সামনে এ সরকার টিকতে পারবে না। তিনি ছাত্রশিবিরকে কাজ চালিয়ে এগিয়ে যাওয়ার জন্য আহবান জানান।

মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, কুরআনের পথে মানুষকে নিয়ে আসা কঠিন কাজ। হাফেজ্জী হুজুর কুরআনকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য যখন কাজ শুরু করলেন তখন তার ওপর হামলা করা হলো। তার দলের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হলো। কুরআনের এ পথ কঠিন হলেও এ পথকেই বেছে নিতে হবে। যে কোন মূল্যে তাজা রক্ত ঢেলে দিলে হলেও এ পথে টিকে থাকতে হবে। কঠিন হলেও এ পথে ছাত্রশিবির বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, এদেশের সরকার গণতান্ত্রিক হলেও ইসলামপন্থীদের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণ করছে। কোন কর্মসূচি পালন করতে দিচ্ছে না। যত বাধাই দেয়া হোক না কেন ইসলামের আলো নিভিয়ে ফেলা যাবে না। তুরস্কেও আজ ইসলাম বিজয়ী হয়েছে। সকল জেল-জুলুমকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যেতে তিনি ছাত্রশিবিরের প্রতি আহবান জানান।

জাফরুল্লাহ খান বলেন, যারা কুরআন শিখে ও শেখায় তারা আদর্শবান। কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। কুরআনের আদর্শে আদর্শবান হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এটিএম মাসুম বলেন, ইসলামী ছাত্রশিবির ছাত্রদেরকে কুরআন সুন্নাহর পথে আনার চেষ্টা করছে। জোর জবরদস্তি করে নয়, তারা তরুণদেরকে সঠিক পথের সন্ধান দেখিয়ে এগিয়ে নিচ্ছে। তিনি ছাত্রশিবিরকে কুরআন সুন্নাহর শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, কুরআন নাযিলের মাস হওয়ায় আল্লাহ রমযানকে সম্মানিত করেছেন। বাংলাদেশের সরকার মুসলমান হওয়া সত্ত্বেও রমযানকে স্বাগত জানাতে বাধা দিচ্ছে, আমাদের ওপর হামলা চালিয়েছে। অতীতেও কেউ কুরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারেনি। আজও ফেরাউনের উত্তরসূরীদের মতো ইসলামের বিরোধিতা করলে তাদের মতোই পরিণতি হবে। মেধাবী ছাত্রের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার জন্যও তিনি সকলের প্রতি আহবান জানান।