Quantcast
ঢাকা, বুধবার 25 July 2012, ১০ শ্রাবণ ১৪১৯, ৫ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৭৯ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

ভারতের নব নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন

প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি হওয়া বাংলাভাষা-ভাষী সকলের জন্যই গৌরবের ব্যাপার -মকবুল আহমদ

ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, একজন বাংলাভাষী লোকের ভারতের রাষ্ট্রপতি পদ অলংকৃত করাটা ভাংলাভাষা-ভাষী সকলের জন্যই গৌরবের ব্যাপার। তিনি আশা প্রকাশ করেন, প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে। দু'দেশের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানের পথ আরো সুগম হবে বলে আমাদের বিশ্বাস। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করে এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে তিনি ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস। তিনি তার সুস্বাস্থ্য ও সুখী জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।