Quantcast
ঢাকা, রোববার 29 July 2012, ১৪ শ্রাবণ ১৪১৯, ৯ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৬৮৪ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

এনপিপির ইফতার মাহফিলে খালেদা জিয়াসহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ

গতকাল শনিবার স্থানীয় একটি হোটেলে এনপিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মোনাজাত করেন -সংগ্রাম

স্টাফ রিপোর্টার : ১৮ দলীয় জোটের শরিকদল ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির উদ্যোগে রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও সংসদে  বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গতকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলের বলরুমে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে জোটের শরিক দলের নেতারা অংশ নেন। ইফতারের আগে খালেদা জিয়া জোট  নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মঞ্চে বিরোধী দলীয় নেতার সঙ্গে এক  টেবিলে বসে ইফতার করেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত  হোসেন নিলু, মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমপি, জামায়াতে ইসলামীর সহকারি  সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান, খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির  চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, কল্যাণ পার্টির চেয়ারম্যান  মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লিবারেল  ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ  নেজামী, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামারুজ্জামান খান, ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মবিন, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল  ডেমোক্রেটিক পা©র্র্টর সভাপতি খন্দকার  গোলাম মূর্তজা, পিপলস পার্টির সভাপতি গরীব নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনিম আলম, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এনপিপি'র কেন্দ্রীয় নেতা আ হ ম জহির  হোসেন হাকিম, আবদুল হান্নান মন্ডল,  মোস্তাফিজুর রহমান, মনিরা বেগম,  সেলিম তালুকদার, জিয়াউর রহমান হীরা প্রমুখ।

ইফতারের আগে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে শেখ শওকত হোসেন নিলু বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি যদি সুরঞ্জিত ও আবুল হোসেনের পক্ষে কথা বলেন তাহলে আমরা ধরে নেব তিনিও দুর্নীতির সাথে জড়িত। তিনি বলেন, এই সরকার একদিকে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ চায় আবার অন্যদিকে উন্নয়ন সহযোগী দেশগুলোর বিরুদ্ধে বিষেদগারও করছে। আমরা বিশ্ব ব্যাংকের দেয়া চিঠিগুলো দেখতে চাই। তিনি ঈদের পর জোটের আন্দোলনে এনপিপি সর্বাত্মকভাবে মাঠে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।