Quantcast
ঢাকা, রোববার 29 July 2012, ১৪ শ্রাবণ ১৪১৯, ৯ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২৫৩ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

নির্দলীয় সরকারের বিধান সংবিধানে সংযোজন না হলে ঈদের পর আন্দোলনে নতুন মাত্রা শুরু হবে -মির্জা ফখরুল

যুবদল নেতা জাহাঙ্গীরের কারামুক্তি উপলক্ষে গতকাল শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্তবক অর্পণ, শপথ পাঠ ও মুনাজাত শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিডিয়ার সামনে কথা বলেন -সংগ্রাম

স্টাফ রিপোর্টার: নির্দলীয় সরকারের বিধান সংবিধানে সংযোজন  না হলে ঈদের পর আন্দোলনে নতুন মাত্রা শুরু হবে। প্রতিদিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে সরকারকে হুশিয়ার করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আবুল হোসেনের মতো একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে দেশপ্রেমিক হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছেন। তার এ ধরনের মন্তব্যের পেছনে কী রহস্য আছে জাতি তা জানতে চায়। এছাড়া  নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে লন্ডনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ‘অসার' বলেও মনে করেন তিনি।

গতকাল শনিবার সকালে যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ সদ্য কারামুক্ত যুবদল নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সহ-সভাপতি মুরতাজুল করিম বাদরু, সদ্য কারামুক্ত যুবদল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর ও দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু প্রমুখ।

শুক্রবার লন্ডনের হোটেল সেন্ট প্যানক্রসে লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সরকার কাজ করছে। তার সরকারের সময়ে সব নির্বাচন গণতান্ত্রিক ধারায় হয়েছে। তার ওই বক্তব্য প্রত্যাখ্যান করে ফখরুল বলেন, আমরা সরকারকে বলে দিতে চাই, এখনো সময় আছে, দয়া করে নির্দলীয় সরকারের বিধান সংবিধানে সংযোজন করুন। তা না হলে ঈদের পর আন্দোলনে নতুন মাত্রা শুরু হবে। প্রতিদিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। মির্জা ফখরুল বলেন, আমরা সংঘাতের রাজনীতি চাই না। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে সংঘাতের সৃষ্টি করতে চায়। আর সে কারণেই বাস্তবতা না বুঝে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে। ঈদের পরে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত সাড়ে তিন বছরে নানা কর্মকান্ড থেকে প্রমাণ হয়েছে যে বর্তমান সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আমরা আগে থেকেই বলে আসছি, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাতে বিরোধী দল অংশ নেবে না। ওই ধরনের নির্বাচন দেশের জনগণ হতেও দেবে না।

পদ্মা সেতু প্রকল্পে সরকার ‘ইউ টার্ন' করেছে মন্তব্য করে তিনি বলেন, বিশেষ একটি প্রাণী যেভাবে ঘোলা করে পানি খায়, সরকারের অবস্থাও তাই হয়েছে। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন। এই ইস্তফা ৯ মাস আগে করলে বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিল হতো না।