Quantcast
ঢাকা, মঙ্গলবার 31 July 2012, ১৬ শ্রাবণ ১৪১৯, ১১ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ১২১৪ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

কাদের মোল্লার বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা শেষ

কামারুজ্জামানের মামলায় দ্বিতীয় সাক্ষী বললেন '৭১ সালে আমি আলবদর ছিলা

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় দ্বিতীয় সাক্ষী মো. মনোয়ার হোসেন খান জেরায় স্বীকার করেছেন যে, তিনি '৭১ সালে আলবদর বাহিনীর সদস্য ছিলেন। ট্রাইব্যুনালের একজন বিচারপতি তাকে জিজ্ঞেস করেন আপনি কি রাজাকার না আলবদর ছিলেন। জবাবে সাক্ষী মনোয়ার হোসেন বলেন, আমি আলবদর ছিলাম। এরপর কামারুজ্জামানের আইনজীবী মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী সাক্ষীকে প্রশ্ন করেন শেরপুরে পাকিস্তানী সেনাবাহিনী আসার পর আপনি ও আপনার সহযোগীরা নয়নী বাজারে লুটপাট ও অগ্নি সংযোগ করেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। আজ মঙ্গলবার পুনরায় সাক্ষী মনোয়ার হোসেনকে ডিফেন্স পক্ষে জেরা করা হবে। এদিকে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মামলায় পঞ্চম সাক্ষী খন্দকার আবুল আহসানকে আসামী  পক্ষের করা জেরা শেষ হয়েছে।

গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে সাক্ষীকে পৃথকভাবে জেরা করা হয়।

কামারুজ্জামানের জেরার বিশেষ কিছু অংশ এখানে দেয়া হলো-

প্রশ্ন : ১৯৭১ সালে যতদিন না শেরপুরে মুক্তিযোদ্ধারা প্রবেশ করে আপনাদের তাড়িয়ে দিয়েছে ততদিন আপনারা লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত রাখেন এবং মুক্তিযোদ্ধারা আসার পর পালিয়ে যান।

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : দেশ স্বাধীন হওয়ার পর আপনি গণরোষ থেকে বাঁচতে এবং দালাল আইনে আপনার বিরুদ্ধে যে মামলা করা হয় তা থেকে রক্ষা পাওয়ার জন্য শেরপুর থেকে পালিয়ে যান।

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : আপনার সাথে কামারুজ্জামানের কবে প্রথম দেখা হয়?

উত্তর : ছোটবেলা থেকে পরিচয়।

প্রশ্ন : কামারুজ্জামানের ভাই-বোনদের চেনেন?

উত্তর : চিনি না।

প্রশ্ন : কোন ভাই-বোনের নাম জানেন?

উত্তর : জানি না।

প্রশ্ন : কামারুজ্জামান কোন স্কুল-কলেজে লেখাপড়া করেছে জানেন?

উত্তর : জানি না।

প্রশ্ন : স্বাধীনতার সময় তিনি স্কুলে না কলেজে পড়তেন?

উত্তর : জানি না।

প্রশ্ন : আপনার সাথে প্রথম জানাশুনা হয় কখন?

উত্তর : ক্যাম্পে।

প্রশ্ন : তখন তার দাড়ি-গোফ ছিল?

উত্তর : বর্তমানে যে অবস্থা '৭১ সালে একই অবস্থা ছিল। তখন দেখতে ইয়াং ছিল এবং চেহারা সুন্দর ছিল।

প্রশ্ন : '৭০-এর নির্বাচনের সময় কামারুজ্জামান ছিল এমন কোন মিছিল-মিটিংয়ে উপস্থিত ছিলেন?

উত্তর : আমি কামারুজ্জামানের সাথে কোন মিছিল-মিটিংয়ে উপস্থিত ছিলাম না।

প্রশ্ন : কামারুজ্জামান কোন স্কুল বা কলেজের নেতা ছিলেন?

উত্তর : শেরপুর ছাত্রসংগঠনের বড় নেতা ছিলেন।

প্রশ্ন : জবানবন্দীতে বললেন '৭১ সালে গাড়ি বহর নিয়ে সুরেন সাহাসহ অন্যান্যরা ভারতে যাচ্ছিলেন, আপনিও কি তাদের সাথে যাচ্ছিলেন?

উত্তর : তারা হিন্দু আমি মুসলমান, ওদের সাথে আমি কেন ভারতে যাব।

প্রশ্ন : সুরেন সাহার বাসায় কামারুজ্জামানসহ অন্যান্যদের দেখেছেন, এটা কার কাছে শুনেছেন?

উত্তর : আমার বড় ভাই কামারুজ্জামানের সঙ্গী সে হিসেবে জানি তিনি বড় নেতা ছিলেন। তিনি যুদ্ধের আগে থেকে নেতা এবং যুদ্ধের পর বড় নেতা।

প্রশ্ন : শান্তি কমিটি কখন হয়?

উত্তর : তারিখ বলতে পারব না। পাক বাহিনী আসার আগে ডিফেন্স পার্টি হয় এবং আসার পরে শান্তি কমিটি হয়।

প্রশ্ন : আপনার জবানবন্দী মতে কামারুজ্জামান প্রথম কখন আলবদর নেতা হন?

উত্তর : আমি শুনেছি ময়মনসিংহ অফিস থেকে তিনি আলবদরের বড় নেতা হন।

প্রশ্ন : কামারুজ্জামানকে কখন আলবদর নেতা বানানো হয়?

উত্তর : জানা নেই।

প্রশ্ন : '৭১ সালে শেরপুরে মেজর রিয়াজ ও আয়ুবের চেয়ে বড় কোন পাকিস্তান সেনা অফিসার ছিল?

উত্তর : তাদের চেয়ে বড় কোন সামরিক অফিসার ছিল না।

প্রশ্ন : শেরপুরের রাজাকার এ্যাডজুটেন্টের নাম কি?

উত্তর : জানি না।

এ প্রশ্নের পর ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার পর্যন্ত জেরা মুলতবি করেন।

কাদের মোল্লার বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা শেষ : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে পঞ্চম সাক্ষী খন্দকার আবুল আহসানকে আসামী পক্ষের জেরা শেষ হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষীকে জেরা করেন কাদের মোল্লার আইনজীবী এডভোকেট মো. একরামুল হক।

প্রশ্ন : ২৫ মার্চ ১৯৭১ সালে আবদুল কাদের মোল্লার নেতৃত্বে কোন নৃশংস ঘটনা ঘটেনি।

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : বঙ্গবন্ধু কখন মিরপুরে ইপিআর মোতায়েন করার নির্দেশ দেন?

উত্তর : শুনেছি ২৪ মার্চ রাতে।

প্রশ্ন : '৭১ সালে মিরপুরের আওয়ামী লীগ দলীয় অবাঙ্গালী বিহারী এমপি এডভোকেট জহির উদ্দিন, বঙ্গবন্ধু মিরপুরে ইপিআর মোতায়েন করার নির্দেশ দেয়ার কারণে এডভোকেট জহির উদ্দিন মনক্ষুণ্ণ হয়ে স্থানীয় বিহারীদের যা খুশি তাই করার নির্দেশ দেন?

উত্তর : জানা নেই।

প্রশ্ন : নিজাম নামে আপনাদের কোন বিহারী ড্রাইভার ছিল না?

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : আপনি কাদের মোল্লাকে জড়িত করে যে বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন তা সত্য নয়, এগুলো মিথ্যা, বানোয়াট ও শেখানো মতে?

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : আপনি আদালতে রাজনৈতিক চক্রের তৈরি করা জবানবন্দী দিয়েছেন?

উত্তর : সত্য নয়।