Quantcast
ঢাকা, বুধবার 1 August 2012, ১৭ শ্রাবণ ১৪১৯, ১২ রমযান ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ২০৫৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

জামায়াতের ইফতার মাহফিলে রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলা

গতকাল মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনসহ নেতৃবৃন্দ মুনাজাত করছেন -সংগ্রাম

ষ্টাফ রিপোর্টার : জামায়াতের ইফতার মাহফিল ছিল রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলা। গতকাল মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিরোধী দলীয় নেতা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছাড়াও ১৮ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রাক্তন সামরিক-বেসামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও কৃষিবিদসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক একেএম নাজির আহমদ। দোয়া পরিচালনা করেন নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কল্যাণ পার্টির চেয়ারম্যানে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মুবিন এডভোকেট, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, ন্যাশনাল ডেমেক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মর্তুজা, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, অপর অংশের সভাপতি নুরুল হক মজুমদার, পিপল্স পার্টির সভাপতি খাজা গরীবে নেওয়াজ, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমদ, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, রাজিয়া ফয়েজ, চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর (অব.) রুহুল আলম চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব বরকতুল্লাহ বুলু এমপি, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, মো. শাহজাহান, ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক, মহিলা দলের সভাপতি নূর এ আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহার ওমর, আশরাফ উদ্দিন নিজান এমপি, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এমপি, শাম্মী আকতার এমপি, রেহানা আকতার রানু এমপি, নিলুফার চৌধুরী মনি এমপি, সাবেক সচিব মোতাহার হোসেন, সাবেক সচিব আ ন হ আকতার, সাবেক সচিব সোলায়মান চৌধুরী, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, সহকারী সম্পাদক নূরুল আমিন, দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দ্যা নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, বার্তা ২৪ ডটকম-এর সম্পাদক সরদার ফরিদ আহমদ, দৈনিক নয়াদিগন্তের বার্তা সম্পাদক মাসুদুর রহমান খলিলী, চীফ রিপোর্টার হারুন জামিল, কলামিস্ট সাদেক খান, প্রফেসর ড. তারেক শামসুর রহমান, মাহফুজ উল্লাহ, বিএফইউজের যুগ্ম-মহাসচিব এম আবদুল্লাহ, দিগন্ত টেলিভিশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মুজিবুর রহমান মঞ্জু, কবি আবদুল হাই শিকদার, কবি আল মুজাহিদী, চিত্র নায়ক শেখ আবুল কাশেম মিঠুন, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ নুরু, সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এডভোকেট নওয়াব আলী,  এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট মিজানুল ইসলাম, ব্যারিস্টার ফখরুল ইসলাম, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এডভোকেট আবেদ রেজা, এডভোকেট আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান, কামরুল আহসান চৌধুরী, প্রফেসর মাহবুব উল্লাহ, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক ফজলুল হক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর কোরবান আলী, সাবেক ভিসি ড. এম উমার আলী, সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রববানী, যুগ্ম-মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, ডি এ ই'র সাবেক মহাপরিচালক জনাব আব্দুল মান্নান, ব্রিরির সাবেক মহাপরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক আ স ম ইয়াহইয়া, মাওলানা সাঈদীর মেঝো ছেলে শামীম সাঈদী প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান, সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, অধ্যাপক মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, নির্বাহী পরিষদ সদস্য মাওলানা এটিএম মাসুম, ঢাকা মহানগরীর নায়েবে আমীর হামিদুর রহমান আযাদ এমপি, কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এডভোকেট জসিম উদ্দিন সরকার, আহমদুল্লাহ, ইজ্জতুল্লাহ, মমিনুল ইসলাম পাটওয়ারী, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান, সিলেট মহানগরীর আমীর এহসানুল মাহবুব জুবায়ের, বরিশাল মহানগরীর আমীর এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল হালিম, সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন, মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

বক্তব্যে একেএম নাজির আহমদ বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর সভাপতিত্ব করার কথা ছিল। অতিথিদের স্বাগত জানানোর কথা ছিল নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লার। কিন্তু তারা তা থেকে বঞ্চিত। তাদেরকে কারাবন্দী করে রাখা হয়েছে। এমনকি ৯০ বছরের বৃদ্ধ প্রফেসর গোলাম আযমকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। তিনি সকলের মুক্তির জন্য সরকারের প্রতি আহবান জানান।

পরে মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহান উপস্থিত সবাইকে নিয়ে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা এবং গ্রেফতারকৃত জামায়াত নেতৃবৃন্দসহ বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।