|
|
বাংলাদেশ মানবাধিকার কমিশনের জরিপ রিপোর্ট
বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে কমিশনের ডকুমেন্টেশন বিভাগ জরিপ কার্য সম্পন্ন করে। জরিপ অনুযায়ী ২০১২ সালের সদ্য সমাপ্ত জুলাই মাসে সারা দেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ৪৬২টি। এ ধরনের অব্যাহত হত্যাকান্ড অবশ্যই আইন-শৃক্মখলা পরিস্থিতি চরম অবনতি বলে বর্ণনা করা যায়। কমিশন সদ্য বিগত মাসের এই ব্যাপক হত্যাকান্ড এবং শিশু নির্যাতনের হার অধিকহারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। জুলাই মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে প্রায় ১৬ জন। কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায় জুলাই মাসে সামাজিক সহিংসতার কারণে হত্যা ৩১৩ জন, আইন প্রয়োগকারী সংস্থার হাতে নিহত ৯ জন, রাজনৈতিক ব্যক্তি হত্যা ১৩ জন, ধর্ষণের পর হত্যা ১৬ জন, সাংবাদিক হত্যা ১, গণপিটুনিতে নিহত ১৩, চিকিৎসা অবহেলায় মৃত্যু ১২, যৌতুকের কারণে নিহত ৩৮, বিএসএফ-এর গুলীতে নিহত ৭, আগুনে পুড়িয়ে হত্যা ৪, গৃহ পরিচারিকা হত্যা ৫, গুপ্তহত্যা ২৫, ইভটিজিংয়ের কারণে হত্যা ৩, বোমা হামলায় নিহত ২ এবং আইন প্রয়োগকারী সদস্য হত্যা ১ জন। মোট ধর্ষণের শিকার ৭৭ জন। এর মধ্যে নারী ধর্ষণ ২৬ ও শিশু ধর্ষণ ৫১ জন। সাংবাদিক নির্যাতন করা হয় ৩৮ জন। এসিড সন্ত্রাসের শিকার ২, ইভটিজিংয়ের শিকার ২৩, বোমা হামলায় আহত ৫ এবং গৃহপরিচারিকা নির্যাতন ৫ জন। প্রেস বিজ্ঞপ্তি।

